Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ٧٦٠
📝 نص 📖 PDF

001119115 | চার | ্রন্থৃগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবৃন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুযৃতী (রে) বলেছেন, “এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।' আল্লামা শাওকানী (রে) এই গ্রস্থুটিকে “সবেতিম তাফসীর গ্রনথগুলোর অন্যতম” বলে মন্তব্য করেছেন। আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের সবগুলো খন্ডের বাংলা অনুবাদের বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি । গ্রন্থটির সপ্তম খণ্ডের দ্বিতীয় মুদ্রণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা গুরুতৃপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! সামীম মোহাম্মদ আফজাল মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.