001119115 88 | তাফসীরে ইব্ন কাছীর ঝড়ের মধ্যে বজের কঠোর শব্দ ছিল। অন্ধকার এতই গভীর ছিল যে, কেহই . তাহার আঙ্গুলীও দেখিতে পাইত না। এমন মুহুর্তে মুনাফিকরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট অনুমতি লইয়া যাইতে লাগিল । তাহারা এই অজুহাত পেশ-করিতেছিল যে, আমাদের ঘরে পাহারা দেওয়ার কেহই নাই । অথচ, তাহাদের এই অজুহাত বাস্তবসম্মত ছিল না। রাসূলুল্রাহ্ (সা) তাহাদের মধ্য হইতে কাহাকেও বাধা দিলেন না। যে কেহ অনুমতি প্রার্থনা করিল রাসূলুল্লাহ্ (সা) তাহাকে অনুমতি দান করিলেন। এইভাবে তাহারা এক একজন করিয়া চলিয়া যাইতে লাগিল । আমরা প্রায় তিন শত লোক রহিয়া গেলাম। রাসূলুল্লাহ্ (সা) আমাদিগকে এক একজন করিয়া দেখিলেন। অবশেষে আমার নিকটও তাহার আগমন ঘটিল। আমার অবস্থা ছিল বড়ই করুণ। শক্রর আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য না ছিল ঢাল আর না ছিল শীতের আক্রমণ হইতে বাচিবার কোন উপায়। শুধু আমার স্ত্রীর একটি ছোট্ট চাদর ছিল, যাহা কোন প্রকার আমার হাটু পর্যন্ত ঢাকিত। হযরত হুযায়ফা বলেন, রাসূলুল্লাহ্ (সা) যখন আমার নিকট আগমণ করিলেন, তখন আমি হাটুর উপর উপুড় হইয়া পড়িয়া. ছিলাম । তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে ? আমি বলিলাম, আমি হুযায়ফা। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, তুমি হুযায়ফা ? আমাকে তিনি উঠিতে বলেন- এই ভয়ে তখন ফমীন সংকীর্ণ হইয়া গেল। তবুও আমি বলিলাম, হা, ইয়া রাসূলাল্লাহ্! তিনি আমাকে বলিলেন, শক্রর মধ্যে একটি নতুন ঘটনা ঘটিতে যাইতেছে, তুমি উঠ এবং শক্রর সংবাদ সংগ্রহ কর। হযরত হুযায়ফা (রা) বলেন, আমি সর্বাপেক্ষা অধিক ভীত-সন্ত্রস্ত ছিলাম এবং সর্বাপেক্ষা অধিক শীত অনুভব করিতেছিলাম। হযরত হুযায়ফা (রা) বলেন, তবুও তাহার নির্দেশে আমি যখন বাহির হইলাম তখন তিনি আমার জন্য এই দু'আ করিতে লাগিলেন, হে আল্লাহ্! আপনি তাহাকে সম্মুখ হইতে, পশ্চাত হইতে, ডাইন হইতে, বাম হইতে এবং উধ্ব হইতে ও অধঃ হইতে হিফাযত করুন । রাসূলুল্লাহ্ (সো) এই দুআ করিলে আমার অবস্থা এমন হইল, যেন সকল ভয়-ভীতি আমার অন্তর হইতে বাহির হইয়া গিয়াছে এবং শীতের কোন অনুভূতিই হইতেছিল না। আমি রওয়ানা হইবার সময় রাসূলুল্লাহ্ (সা) আমাকে এই নির্দেশও করিলেন, হুযায়ফা! সাবধান! যাবৎ না তুমি আমার নিকট ফিরিয়া আসিবে শত্রদলের মধ্যে কোন নতুন সমস্যার সৃষ্টি করিবে না। হযরত হুযায়ফা (রা) বলেন, যখন আমি শক্র দলের নিকটবর্তী হইলাম, তখন প্রজ্বলিত আগুনের আলোকে আমি একজন মোটা মানুষ দেখিতে পাইলাম । সে আগুনে হাত গরম করিয়া স্বীয় কোমর ছেেঁকিতেছিল আর বলিতেছিল, রওয়ানা হও! রওয়ানা হও!! আবু সুফিয়ানকে ইহার পূর্বে আমি চিনিতাম না। এখন তাহাকে দেখিতে পাইয়া একটি তীর টানিয়া বাহির করিলাম, ধনুকে রাখিয়া আগুনের আলোতেই আবূ সুফিয়ানকে লক্ষ্য করিয়া নিক্ষেপ করিবার ইচ্ছা করিলাম । কিন্তু এই মুহুর্তে আমার
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।