(00119 সূরা আহ্যাব ৮৪ ৪৩ এমন সময় রাসূলুল্লাহ্ সো)-এর নির্দেশ আমার স্মরণ হইল । তিনি বলিয়াছিলেন, দেখ, আমার পক্ষ হইতে তাহাদিগকে ভীত করিও না। অবশ্য তাহাকে তীর নিক্ষেপ করিলে হত্যা করিয়া ফেলিতাম। হযরত হুযায়ফা (রা) বলেন, অত:পর আমি ফিরিয়া আসিলাম এবং ফিরিবার পথেও আমার মনে হইল যেন আমি কোন হাম্মামের মধ্যে চলিতেছি। যখন আমি রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম তখন আমি শীত অনুভব করিলাম । আমি রাসূলুল্লাহ্ (সা)-কে শত্রু সংবাদ সম্পর্কে অবহিত করিলাম । তিনি আমাকে তাহার শরীরে চাদরের একাংশ দ্বারা ঢাকিয়া দিলেন এবং ফজর পর্যন্ত আমি ঘুমাইয়া রহিলাম। ফজর হইলে রাসূলুল্লাহ্ (সা) আমাকে বলিলেন ০৮৬৫ (3 হে ঘুমন্ত ব্যক্তি! এখন উঠিয়া পড়। ইউনুস ইবৃন বুকাইর (র) ...যায়েদ ইবৃন আসলাম (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা এক ব্যক্তি হযরত হুযায়ফা (রা)-কে বলিল, আমরা আল্লাহ্র দরবারে এই অভিযোগ করি যে, আপনারা তো রাসূলুল্লাহ্ (সা)-এর যুগ পাইয়াছেন ও তাহার সাহচর্য গ্রহণ করিয়াছেন, কিন্তু আমরা ইহা হইতে বঞ্চিত হইয়াছি। আপনারা তাহাকে দেখিয়াছেন, আর আমরা তীহাকে দেখিতে পাই নাই। তখন হযরত হৃুযায়ফা তাহাকে বলিলেন, আমরাও আল্লাহ্র কাছে অভিযোগ করি যে, তোমরা রাসূলুল্লাহ্ (সা)-কে না দেখিয়াও যে ঈমানের মস্তবড় সম্পদ লাভ করিয়াছ। ভাতিজা! আন্মাহ্্র কসম, যদি তোমরা রাসূলুল্লাহ্ (সা)-কে দেখিতে পাইতে, তাহার যামানা পাইতে, তবে যে কি করিতে তাহা তুমি জান না। অত:পর তিনি খন্দকের যুদ্ধকালে তাহাদের রাত্রের ঘটনা বর্ণনা করেন। .বিলাল ইব্ন ইয়াহয়া আবসী (র) হযরত হুযায়ফা (রো) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । হাকিম এবং বায়হাকি (র) তাহারা দালায়েল গ্রন্থে....হযরত হুযায়ফা রো) এর ভ্রাতুষ্পুত্র আব্দুল আজীজ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত হুযায়ফা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত তাহাদের যুদ্ধের ঘটনাবলীর আলোচনা করিতেছিলেন; তখন তাহার মজলিসে উপস্থিত লোকেরা বলিল, আল্লাহ্র কসম, যদি আমরা তখন বিদ্যমান থাকিতাম তবে আমরাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করিতাম। তখন হযরত হুযায়ফা (রা) খন্দকের ঘটনা বর্ণনা করিলেন। তিনি বলেন, আমরা সারিবদ্ধ হইয়া বসিয়া ছিলাম । আবু সুফিয়ান ও তাহার সেনাবাহিনী আমাদের উচ্চ অঞ্চলে অবস্থান করিতেছিল আর বনু কুরায়যা আমাদের নিম্ন অঞ্চলে আক্রমণের অপেক্ষায় ছিল। আমাদের সন্তান-সন্ততি ও পরিবারবর্গের উপর তাহাদের পক্ষ হইতে আক্রমণের ভয় ছিল। এত গভীর অন্ধকার, এত কঠিন ঝড় আর কখনও আমরা দেখি নাই।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।