001119115 ৩৮২ তাফসীরে ইবৃন কাছীর রাওয়াহা এর কয়েকটি বয়েত আবৃত্তি করিয়াছিলেন। অবশ্য তিনি সাহাবায়ে কিরাম যাহারা পরিখা খননকালে এক সুরে উহা আবৃত্তি করিতেছিলেন, তাহাদের অনুসরণেই আবৃত্তি করিয়াছিলেন । তাহারা এই বয়েত আবৃত্তি করিতেছিলেন___. 6১148515567 & 15551655312 [33 01131 ০১৪ নি ২ ৩1১১৪ 8777581572৬ 881 বয়েতগুলি আবৃত্তি করিলে রাসূলুল্লাহ্ (সা) !১41 শব্দটি উচ্চারণকালে উচ্চস্বরে টানিয়া আবৃত্তি করিলেন। বয়েতের অর্থ হইল ৪ হে আল্লাহ্! যদি তুমি না হইতে তবে আমরা না হেদায়েত পাইতাম না সদকা করিতে পারিতাম আর না সালাত পড়িতে _পারিতাম। অতএব এখন তুমি আমাদের উপর প্রশান্তি অবতীর্ণ কর। শক্র মুকাবিলায় অবতীর্ণ হইলে আমাদের পাও মযবুত রাখ। ইহারাই আমাদের ওপর আবিচার করিয়াছে । ইহারা যখন আমাদের প্রতি ফিতনা করিতে ইচ্ছা করে আমরা উহা অস্বীকার করি। বিশুদ্ধ সূত্রে ইহাও বর্ণিত যে, হুনাইন যুদ্ধে রাসূলুল্লাহ্ (সা) একটি খচ্চরের উপর আরোহণ করিয়া শক্র সম্মুখে অগ্রসর হইতে হইতে এই কবিতা আবৃত্তি করিতেছিলেন ঃ ০০] ১০0৩1 00 ৯ এ 1 21. আমি নবী, মিথ্যাবাদী নহি। আমি আব্দুল মুত্তালিবের সন্তান । তবে ইহা রাসূলুল্লাহ্ (সা)-এর মুখ হইতে অনিচ্ছাকৃতভাবে বাহির হইয়াছিল। তিনি কোন কবিতার ছন্দে কবিতা রচনার ইচ্ছায় ইহা বলেন নাই । বুখারী ও মুসলিম শরীফে হযরত জুন্দব ইবৃন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। একবার আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত একটি গুহায় আশ্রয় গ্রহণ করিয়াছিলাম। রাসূলুল্লাহ সো)-এর একটি আঙ্গুলী হইতে রক্ত প্রবাহিত হইতেছিল। তখন তিনি বলিয়া উঠিলেন £ ০১510410405) * ৩১৫ চন 22505 তুমি তো একটি আঙ্গুল মাত্র, আল্লাহ্র রাহে-ই তো তোমার রক্তপাত ঘটিয়াছে। অনুরূপভাবে +--[11 3। এর ব্যাখ্যা প্রসংগে একটি বয়েত বর্ণিত হইয়াছে। 558 72185 হে আল্লাহ্! আপনি যখন ক্ষমা করিবেন সকল গুনাহ-ই ক্ষমা করিয়া দিন। অন্যথায় আপনার তো এমন কোন বান্দা নাই, যে ছোট ছোট গুনাহ করে নাই।
— পৃষ্ঠা ৩৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।