Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 00051559 ্‌ ৩৭ ৯. হে মুমিনগণ! তোমরা তোমাদিগের প্রতি আল্লাহ্র অনুগ্রহের কথা স্মরণ কর, যখন শত্রু বাহিনী তোমাদিগের বিরুদ্ধে সমাগত হইয়ীছিল এবং আমি উহাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্জাবায়ু এবং এক বাহিনী যাহা তোমরা দেখ নাই। তোমরা যাহা কিছু কর আল্লাহ্‌ তাহার সম্যক দ্রষ্টা। এ ১০. যখন উহারা তোমাদিগের বিরুদ্ধে সমাগত হইয়াঁছিল উচ্চাঞ্চল ও নিম্নাঞ্চল হইতে-_তোমাদিগের চক্ষু বিস্ফারিত হইয়াছিল, তোমাদিগের প্রাণ হইয়াছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে । তাফসীর ঃ হিজরী পীচ সনে শাওয়াল মাসে মক্কার কাফিররা বিপুল সংখ্যক সেনাসহ পূর্ণ রণ সাজে সঙ্জিত হইয়া মুসলমানদের মূলোৎপাটনের উদ্দেশ্যে মদীনা আক্রমণ করে । আল্মাহ্‌ তা'আলা স্বীয় অনুগ্রহে সেই শক্তিশালী শত্রু হইতে মুসলমানদিগকে সংরক্ষণ করেন এবং শক্রর সকল শক্তি খর্ব করিয়া তাহাদিগকে লাঞ্কিতাবস্থায় মক্কায় ফিরিয়া যাইতে বাধ্য করেন। উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা ইহার উল্লেখ করিয়াছেন। খন্দক যুদ্ধ নামে ইহা পরিচিত। প্রসিদ্ধ ও বিশুদ্ধ মতে ইহা পঞ্চম হিজরী সনে সংঘটিত হইয়াছিল। কিন্তু কেহ কেহ বলেন, ইহা চতুর্থ হিজরী সনে সংঘটিত হইয়াছিল । মুসা ইবৃন উকবাহ ও অন্যান্য এতিহাসিকগণ এই মত পোষণ করেন। খন্দক যুদ্ধ সংঘটিত হইবার কারণ ছিল রাসূলুল্লাহ্‌ (সা) বনূ নবীর গোত্রের যে সকল ইয়াহুদীদিগকে মদীনা ত্যাগ করিয়া খায়বারে বাস করিতে বাধ্য করিয়াছিলেন তাহাদের মধ্য হইতে কয়েকজন নেতা যেমন সাল্লাম ইব্ন আবুল হুকাইক, সাল্লাম ইবৃন মিশকাম, কিনানাহ ইব্‌ন রবী, তাহারা মক্কা গমন করেন এবং মক্কার কুরাইশ সর্দারগণের সহিত এক বৈঠকে মিলিত হন। তাহাদিগকে ইহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর আক্রমণ করিবার পরামর্শ দেয় এবং তাহাদের পক্ষ হইতে সর্ব প্রকার সাহায্যের প্রতিশ্র্তি দান করে। অত:পর কুরাইশ সর্দারগণ ইহাতে সম্মত হয়। ইয়াহুদী সরদারগণ এই সফল বৈঠক শেষে 'গাতফান' গোত্রের সহিত বৈঠকে মিলিত হয় এবং. তাহারাও কুরাইশ সর্দারগণের অনুরূপ প্রতিশ্রুতি দান করে। কুরাইশগণ আরবের চতুর্দিকে ছড়াইয়া পড়িল এবং তাহাদের অনুসারীদের অন্তরে যুদ্ধের আগুন প্রজলিত করিয়া দিল। তাহাদের নেতা ছিলেন আবূ সুফিয়ান সখর ইব্ন হার্ব । গাতফান গোত্রের নেতা ছিলেন উয়াইনা ইব্‌ন হিস্ন ইব্‌ন বদর । তাহাদের সম্মিলিত সৈন্য সংখ্যা প্রায় দশ হাজার । মুসলমানদের বিরুদ্ধে লড়াই করিবার জন্য কুরাইশদের রওয়ানা হইবার সংবাদ যখন রাসূলুল্লাহ্‌ (সা) জানিতে পারিলেন, তখন তিনি মদীনা সংরক্ষণের জন্য হযরত সালমান ফারসী (রা)-এর পরামর্শে ইহার পূর্বদিকে পরিখা খনন করিবার

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।