001119115 সূরা ইয়াসীন ৩৪৫ ২০. নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল; সে বলিল, হে আমার সম্প্রদায়! রাসূলদিগের অনুসরণ কর । ২১. অনুসরণ কর তাহাদিগের, যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে না এবং যাহারা সৎপথপ্রাপ্ত। ২২. আমার কি যৃক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিরাছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইব, আমি তাহার ইবাদত করিব না? ২৩. আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব ? দয়াময় আল্লাহ্ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলেও উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। ২৪. এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। ২৫. আমি তো তোমাদিগের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শুন। তাফসীর $ঃ ইব্ন ইসহাক সূত্রে হযরত ইব্ন আব্বাস (র), কাব আহরার ও ওহব ইব্ন মুনাবিবহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, উন্েখিত জনপদের লোকেরা তাহাদের প্রতি প্রেরিত রাসূলগণকে হত্যা করিবার সংকল্প গ্রহণ করিলে নগরীর এক প্রান্ত হইতে . এক ব্যক্তি তাহাদের সাহায্যে ছুটিয়া আসিল । এই ব্যক্তি ছিলেন “হাবীব' । তিনি তাতী ছিলেন, রেশমের কাজ করিতেন। আর তিনি ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত । কিন্তু তাহার স্বভাব ছিল অতি চমৎকার । তাহার আয়ের অর্ধেক তিনি দান করিতেন । ইবৃন ইসহাক (র) ..... জনৈক রাবী হযরত ইবৃন আববাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, সূরা ইয়াসীন-এ যেই ব্যক্তির কথা উল্লেখ করা হইয়াছে, তাহার নাম “হাবীব' | তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। ইমাম সওরী (র) .... আসিম আহওয়াল এর মাধ্যমে আবূ মিজলায (র) হইতে বর্ণনা করেন, এ লোকটির নাম ছিল হাবীব ইব্ন মরী। শবীব ইব্ন বিশর (র) ইকরমাহ এর মাধ্যমে হযরত ইব্ন আব্বাস (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন ইয়াসীন*-এ উল্লেখিত লোকটির নাম ছিল হাবীব নাজ্জার। তাহার সম্প্রদায় তাহাকে হত্যা করিয়াছিল । সুদ্দী রে) বলেন, তিনি ছিলেন একজন ধোপা। উমর ইব্ন হাকাম (র) বলেন, তিনি ছিলেন একজন মুচি । কতাদাহ (র) বলেন, তিনি লীন নিয়া রানার 5৩525 2 রাজন এিতপাজবনিজজ টির তোমরা তাহাদের অনুসরণ কর যাহারা তোমাদের নিকট কোন বিনিময় চাহে না | ইবৃন কাই'র_৪৪ (৯ম)
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।