0০011191115 ৩৪০ তাফসীরে ইব্ন কাছীর ৩১6৬ 05051 % $০43356 525৮ (১০) 0 0% 564) ০৫৮০০৩06১0৬ () ০৫016: 0) ১৩. উহাদিগের নিকট উপস্থিত কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত তাহাদের নিকট তো আসিয়াছিল নবীগণ । ১৪- যখন তাহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল । কিন্তু তাহারা তাহাদিগকে মিথ্যাবাদী বলিল। তখন আমি তাহাদিগকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় আর একজন দ্বারা এবং তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। ১৫. তাহারা বলিল, তোমরা তো আমাদের মতই মানুষ । দয়াময় আল্লাহ্ তো কিছুই অবতীর্ণ করেন নাই । তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। ১৬. তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। ১৭. স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িতৃ। তাফসীর $ আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ! তোমার কওম যাহারা তোমাকে মিথ্যাবাদী বলে, তাহাদের জন্য একটি দৃষ্টান্ত বর্ণনা কর। (১2 *. 482 ২:১৪|| একটি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত 231:.21| 1» 028 যখন তাহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল। হযরত ইবৃন আববাস কা'ব আল আহ্বাঁর ও ওহ্ব ইব্ন মুনাব্বিহ (র) হইতে ইব্ন ইসহাক রে) বর্ণনা করেন, এই জনপদ হইল আনতাকিয়াহ। ইহার অধিপতি ছিল ইনতিখাছ ইব্ন ইনতিখাছ ইবন ইনতিখাছ। তিনি প্রতিমা উপাসক ছিলেন। আল্লাহ্ তা'আলা তাহার নিকট তিনজন রাসূল প্রেরণ করিলেন। তাহাদের নাম ছিল, সাদিক সাদূক ও শালুম। কিন্তু জনপদের উক্ত অধিপতি তাহাদিগকে অস্বীকার করিল । বুরায়দাহ ইবন খুছাইফ, ইকরিয়মাহ, কাতাদাহ ও যুহরী (রা) হইতেও ইহা বর্ণিত যে, জনপদের নাম ছিল আনতাকিয়াহ। অবশ্য কোন কোন ইমাম আনতাকিয়াহ নাম অস্বীকার করিয়াছেন। পরে আমরা ইহা আলোচনা করিব।
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।