Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩২২ তাফসীরে ইব্‌ন কাছীর আমল ও রাব্রিবেলা তাহাদের দিনের আমল পর্যায়ক্রমে পৌছিতে থাকে । তাহার আবরণ হইল আলো কিংবা আগুন। তিনি তাহার আলোর পর্দা উম্মোচন করিলে সৃষ্ট জীবের সব কিছুই তাহার নূরের তাজাল্পিতে জ্বলিয়া ছারখার হইয়া যাইত । ইব্‌ন জারীর আবু ওয়ায়েল হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) এর কাছে এক ব্যক্তি আসিল । তিনি প্রশ্ন করিলেন, কোথা হইতে আসিয়াছ? সে বলিল, সিরিয়া হইতে । তিনি প্রশ্ন করিলেন, কাহার সহিত দেখা করিয়াছ? সে বলিল, কা'বের সহিত দেখা করিয়াছি । তিনি প্রশ্ন করিলেন, সে কি হাদীস বর্ণনা করিয়াছে? সে বলিল, আমাকে এই হাদীস শুনাইয়াছে যে, আকাশমণ্ডলী ফেরেশতাদের কীধে পরিক্রমারত রহিয়াছে । তিনি প্রশ্ন করিলেন, তুমি কি উহা বিশ্বাস করিয়াছ না অবিশ্বাস করিয়াছ? সে বলিল, বিশ্বাস কি অবিশ্বাস কোনটাই করি নাই। তিনি তখন বলিলেন, কা'ব সঠিক বলে নাই। আন্নাহ্‌ পাক বলেন-নিশ্চয় আল্লাহ্‌ আকাশগুলী ও ভূমগ্ডল ধারণ করিয়া রহিয়াছেন। আমি যদি উহাদিগকে ধারণ না করিতাম তাহা হইলে আমার পরে আর কেহই উহার পতন ঠেকাইতে পারিত না। কা'ব ও ইব্‌ন মাসউদ (রা) সম্পর্কিত এই বর্ণনাটি বিশ্বস্ত সৃত্রে বর্ণিত হইয়াছে। অত:পর ইব্‌ন জারীর (র) ইব্‌ন হুমায়েদ ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন যে, জুন্দব আল বাজালী সিরিয়ায় কা'বের সাথে দেখা করিয়াছিলেন । অত:পর তিনি অনুরূপ বর্ণনা প্রদান করেন। তিনি আরও বলেন ঃ ইয়াহিয়া ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুযাইয়ান তালাইতশী (র) 'সিয়ারুল ফুকাহা" গ্রন্থে উক্ত আছারটি মুহাম্মাদ ইবৃন ঈসা ইবন আকী" এর সূত্রে আমাশ রে) হইতে বর্ণিত আছে। অত:পর তিনি আবদুল মালিক ইবন হাসানাইন ইব্‌ন ওহব রে) সুত্রে মালিক রে) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আকাশমণ্ডলী পরিক্রমারত নহে; বরং স্থির । তিনি আলোচ্য আয়াতটি দলীল হিসাবে পেশ করেন। তাহা ছাড়া এই হাদীসটিও উন্মেখ করেন-নিশ্চয় পশ্চিম আকাশে একটি তওবার দরজা খোলা রহিয়াছে । উহা সর্বদা খোলা থাকিবে; যতক্ষণ না পশ্চিম দিকে সূর্যের উদয় ঘটিবে। আমি বলিতেছি হাদীসটি সহীহ গ্রন্থে বর্ণিত রহিয়াছে । (আল্লাহ্‌ তা“আলাই সর্বাধিক জ্ঞাত)। ঠা %%৫ (৮5৬১৪ ৩ পে তে 64859901222 2৫৮ (6) ১ 251 £ 3) ১১৫1 বে 0%১৬ 44৫২ ৮2৩ রী

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।