Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩১৬ | | তাফসীরে ইব্‌ন কাছীর কেহ কেহ বলেন যে, চিকিতসাবিদদের মতে মানুষের স্বাভাবিক বয়স হইল একশত বিশ বসর। এই কারণেই: মানুষের স্বাস্থ্যের পূর্ণতা প্রাপ্তি ঘটে ষাট বৎসরে । তারপর স্বাস্থ্যের ক্রমাবনতি শুরু হয়। যেমন কবি বলেন-_ 788198৮০৫85 0050585০880 ৮15 9 যৌবন তরঙ্গ দোলা পৌছে যদি ষাটের কোঠায় যৌবনের সুখলীলা ক্ষীণ হবে নিবেই বিদায় । এক্ষণে ইহাই সাব্যস্ত হইল যে, ষাটোর্ধ বয়স সম্পর্কেই আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতের জিজ্ঞাসাবাদের কথা বলিয়াছেন। ইহা অপর একটি হাদীস দ্বারাও সমর্থিত হয়। রাসূলুল্লাহ্‌ (সা) তাহার উম্মতের সাধারণ বয়স সম্পর্কে এইরূপ অভিমতই প্রকাশ হুরায়রা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ “আমার উম্মতের বয়স যাট হইতে সত্তরের মধ্যে থাকিবে । ইহা হইতে অল্প সংখ্যক অতিক্রম করিবে ।” ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজাহ (রা) কিতাবুয যুহ্‌দে হাসান ইব্‌ন আরফা (রা) হইতে 'এই হাদীস বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন-হাদীসটি গরীব এবং এই সনদ ছাড়া অন্য কোন সনদে ইহা বর্ণিত হয় নাই। অবশ্য তিরমিধীর এই মন্তব্যটি বিম্ময়কর! কারণ, আবু বকর ইব্ন আবুদ দুনিয়া অন্য এক সনদে ইহা বর্ণনা করিয়াছেন। তিনি আবূ হুরায়রা (রা) হইতে (র) স্বতন্ত সূত্রে ইহা বর্ণনা করেন। তিনি বলেন, সুলাইমান ইব্ন আমর (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন £ আমার উম্মতের বয়স ষাট হইতে সত্তরের মধ্যে থাকিবে এবং ইহা হইতে অল্প সংখ্যক অতিক্রম করিবে । মুহাম্মাদ ইব্ন রবীআর সূত্র হইতে উহা বর্ণনা করেন। তিনি বলেন, আবূ সালেহ রে) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসটি হাসান গরীব পর্যায়ের । যাহা হউক, উক্ত হাদীস অন্য সুত্রে দুই স্থানে বর্ণিত হইয়াছে । আল্লাহই ভাল জানেন। হাফেজ আবু ইয়ালা রে) বলেন, আবু মূসা আনসারী (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, নবী করীম (সা) বলেন ঃ তোমাদের মৃত্যুক্ষণ সাধারণত: ষাট হইতে সত্তরের মধ্যে । এই সূত্রের অপর হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ আমার উম্মতের কম সংখ্যকই সত্তর.বৎসরের হইবে । অবশ্য এই সুত্র গুলি দুর্বল। অপর হাদীস ঃ হাফিজ আবূ বকর ইব্‌ন বাধার তীহার মুসনাদে বর্ণনা করেন, হুযায়ফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি প্রশ্ন করিলাম, ইয়া রাসূলাল্লাহ!

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।