Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা ফাতির | ৩১৫ ইব্‌ন জারীর ও তাবরানী €র) .... ইসমাঈল ইব্‌ন আবি ফুদায়েক হইতে বর্ণিত আছে। অবশ্য ইবরাহীম ইবৃন ফযলের কারণে হাদীসটির সমালোচনা করা হইয়াছে। (আল্লাহই ভাল জানেন ।) ইমাম আহমদ (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন £ঃ আনল্মাহ্‌ পাক অবশ্যই ষাট সত্তর বৎসর আযুপ্রাপ্ত লোকদের জিজ্ঞাসাবাদ করিবেন এবং অবশ্যই তাহাদিগকে জবাবদিহী করিবেন । | ইমাম বুখারীও তাহার সহীহ গ্রন্থের রিকাক অধ্যায়ে আব্দুস সালাম ইব্‌ন মুতাহ্হির (র) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন $ আল্লাহ্‌ ষাট বৎসর আয়ুপ্রাপ্ত লোকদের আখেরাতে জিজ্ঞাসাবাদ করিবেন। অতঃপর ইমাম বুখারী (র) বলেন, সাঈদ আবু হাযিম ও ইব্‌ন আজলান সায়ীদ মুকররী (র) এর সুত্রে আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ ইহা বর্ণনা করেন। আবু হাধিমের সনদটি এই ঃ ইবৃন জারীর বলেন, আবু সালিহ ফাযারী (রে) আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন £ যাহাকে আল্লাহ্‌ তাআলা ষাট বৎসর আয়ু দিয়াছেন, তাহাকে অবশ্যই আল্লাহ্‌ তাআলা 'আযুস্কালের কার্যাবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিবেন। ইমাম আহমদ ও নাসায়ী রে) তাহাদের মুসনাদে ও সহীহ গ্রন্থে .... কুতাইবা (র) হযরত ইয়াকুব ইব্‌ন ইবরাহীম হইতে বর্ণনা করেন। ইমাম 'বাযয়ারও উহা বর্ণনা করেন। তিনি বলেন ঃ হিশাম ইব্‌ন ইউনুস (র)..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন ঃ বনী আদমকে আন্রাহ্‌-তা'আলা যে বয়সের জন্যে জিজ্ঞাসাবাদ করিবেন তাহা হইল ষাট বৎসর । ৰ ইব্‌ন আজলানের বর্ণনা ৪ ইব্ন আবু হাতিম .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন £ যাহার ষাট বৎসর হইয়াছে, তাহাকে অবশ্যই তাহার বয়সের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিবেন । ইমাম আহমদ (র) আবু আব্দুর রহমান আল মুকরী হইতেও উহা বর্ণনা করেন। ইমাম আহমদ আবু সাঈদ মাকুরী (র) হইতেও অনুরূপ বর্ণনা করেন। অপর সনদ ঃ ইবন জারীর রে) আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন; রাসূল (সা) বলেন £ লাগাইয়াছে, তাহা জিজ্ঞাসা করিবেন। | | উপরোক্ত সনদসমূহে বর্ণিত হাদীসগুলো বিশুদ্ধ । যদি আবু আব্দুল্নাহ আল বুখারীর হাদীসটি ছাড়া আর কোন হাদীস শুদ্ধ নাও হয়, তথাপি একটি বিশুদ্ধ হাদীসই যথেষ্ট। তাই ইব্‌ন জারীরের বর্ণিত হাদীসের একটির জনৈক বর্ণনাকারীর দুর্বলতার জন্য, যাট-সত্তর বয়ঃসীমা নির্ধারণ বাতিল হইতে পারে না। আল্লাহই ভাল জানেন।

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।