Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩১৪ তাফসীরে ইব্‌ন কাছীর মোট কথা এই জন্যই তোমার আবেদন নাকচ করা হইল যে, তোমরা প্রত্যাবর্তন করিয়াও আমার নিষিদ্ধ কাজে আত্মনিয়োগ করিবে । তাই আন্নাহ্‌ বলেন £ ১:১১ ৯3 ১435 ০ 4৪ ১৫১52৮০4১৮৯ 719 অর্থাৎ আমি কি তোমাদিগকে এতটুকু আয়ু দান করি নাই যাহাতে তোমরা সতর্ককারীর সতর্কতায় সাবধান হইতে পারিতে ? অথচ তোমাদের কাছে সতর্ককারী আসিয়াছিল। এখানে তাফসীরকারগণ আয়ুর পরিমাণ নিয়ে মতভেদ প্রকাশ করিয়াছেন । আলী ইব্‌ন হুসায়ন ওরফে যয়নুল আবেদীন (র) বলেন ঃ আয়াতে নির্দেশিত আয়ু হইল অন্যন সতের বছর। কাতাদা বলেন ৪ জানিয়া রাখ, যতটুকু বয়সে দ্বীন মানার জন্য জবাবদিহী করিতে হইবে, এই আয়াতে সেই হায়াতের কথাই বলা হইয়াছে এবং উহা আঠারো বছর। আবূ গালিব শায়বানীও ইহা বলিয়াছেন । আব্দুল্লাহ ইব্‌ন মুবারক (র) ওয়াহাব ইব্‌ন মুনাব্বাহ হইতে বর্ণিত । আলোচ্য আয়াতে নির্দেশিত আয়ু হল বিশ বছর। হুশাইম (র) ..... হাসান (রা) থেকে বর্ণিত । সেই বয়স হইল চল্লিশ বছর । হুশাইম (র) মাসরূক (র) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন তোমাদের কেহ চল্লিশ বৎসর বয়সে উপনীত হইবে তখন যেন সে আল্লাহ্র কাছে পানাহ চায় । ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর বলেন ঃ ইব্‌ন আব্দুল আলা (র) .... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা বনী আদমকে পাকড়াও করার জন্য আলোচ্য আয়াতে যে বয়সের কথা বলিয়াছেন তাহা হইল চল্লিশ বৎসর। ইব্‌ন জারীর এই মতটি গ্রহণ করিয়াছেন। অবশ্য তিনি সুফিয়ান ছাওরী ও আব্দুল্লাহ ইবৃন ইদরীস রে) আব্দুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেনঃ আল্লাহ্‌ তাআলা বনী আদমকে জবাবদিহী করার জন্য আলোচ্য আয়াতে যে বয়ঃসীমা নির্ধারণ করিয়াছেন তাহা হইল ষাট বৎসর ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত হাদীস বিশুদ্ধ | মূলত উহার বক্তব্যও বিশুদ্ধ । অবশ্য ইব্‌ন জারীরের ধারণা যে, হাদীসটি বিশুদ্ধ নয়। কেননা ইহার বর্ণনাকারীদের মধ্যে এমন লোকও রহিয়াছে, যাহাদের ব্যাপারে সর্তক থাকা উচিত। আমরা এই বর্ণনার সমর্থনে অন্য বর্ণনার উদ্ধৃত করিতেছি। আসবাগ ইব্‌ন নাবাতা হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতে যে বয়সের দিকে ইংগিত করিযাছেন তাহা হইল ষাট বছর। | ইব্‌ন আবূ হাতিম ..... ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন ঃ নবী করীম (সা) _ বলেন, কিয়ামতের দিন ডাকা হইবে “হে ষাট বছরের আদম সন্তানবৃন্দ!' আল্লাহ্‌ পাক বর্ণিত আয়াতের মধ্যে এই দলের কথাই বলিয়াছেন ।

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।