Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৩০৪ তাফসীরে ইব্‌ন কাছীর তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ অতঃপর আমি পূর্ববর্তী গ্রন্থের সমর্থনকারী এই শ্রেষ্ঠ কিতাবের ধারক ও বাহকগণকে আমার বান্দাদের ভিতর হইতে তাহাদিগকে পছন্দ করিয়াছি। তারপর তাহাদিগকে তিনটি শ্রেণীতে বিভক্ত করিয়াছি । --.১$1 1 4১০৪ অর্থাৎ তাহাদের একদল কোন কোন ফরয কাজে ক্রটি করিল এবং কোন কোন হারাম কাজে জড়াইয়া পড়িল । ০28০ (১: অর্থাৎ অপর দল ফরযগুলি আদায় করিল ও হারমসমূহ বর্জন করিল। কিন্তু তাহারা বেশ কিছু মুস্তাহাব ছাড়িয়া দিল ও বেশ কিছু মাকরূহ কাজ সম্পন্ন করিল। 401 ১30 ০1০১১113055 অর্থাৎ তৃতীয় দলটি ফরজ, ওয়াজিব, সুননত ও মুস্তাহাব আদায় করিল এবং হারাম ও মাকরহ কার্যাবলী বর্জন করিল। এমন কি অনেক মোবাহ কাজও বর্জন করিল। আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন ঃ -৮১/৪১০ উ৬ন। এ এর 08115 অর্থাৎ উম্মতে মোহাম্মদীকে তিনি তাহার শ্রেষ্ঠতম গ্রন্থের জন্য মনোনীত করিয়াছেন। এবং তাহাদিগকে পূর্ববর্তী সকল কিতাবের উত্তরাধিকারী বানাইয়াছেন। তাই তাহাদের মধ্যকার অত্যাচারীগণকে তিনি ক্ষমা করিবেন। তেমনি মধ্যপন্থীগণকে তিনি হিসাব-নিকাশ সহজ করিবেন। আর অগ্রগামী দলকে তিনি বিনা হিসাবে জান্নাতে দাখিল করিবেন । আবুল কাসিম তিবরানী বলেন £ ইয়াহইয়া ইবুন উসমান ও আব্দুর রহমান ইব্‌ন মুআবিয়া (র) ...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) একদিন বলেন ঃ আমার শাফাআত আমার উম্মতের কবীরা গুনাহে লিগ্তদের জন্য । ইব্‌ন আব্বাস রো) বলেন £ কল্যাণের পথে অগ্রগামীরা বিনা হিসাবে বেহেশতে যাইবে । আর মধ্যপন্থা অবলম্বনকারী আল্লাহ্‌র রহমতে বেহেশতে যাইবে । তাহা ছাড়া অত্যাচারী দল ও আ'রাফবাসী হযরত মুহাম্মদ (সা) এর শাফাআতে বেহেশতে যাইবে । পূর্ববর্তীদের একাধিক ব্যক্তি বলিয়াছেন ঃ অত্যাচারী ও পাপাচারী মুসলমানরাও আল্লাহ্‌র মনোনীত দলের অন্তর্ভুক্ত, যদিও তাহাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি বিদ্যমান । অন্যান্যরা বলেন ঃ পাপাচারী মুসলমান উম্মতে মুহাম্মদী (সা) এর দলভুক্ত নহে। অনুরূপ তাহারা আল্লাহ্র মনোনীত দলের অন্তর্ভুক্ত নহে। সুতরাং তাহারা আল্লাহ্‌র কিতাবসমূহেরও উত্তরাধিকারী নহে।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।