0011191115 ২৭৪ | তাফসীরে ইব্ন কাছীর সকল লোক, যাহার! পার্থিব জীবনে ব্যর্থ হইয়াছে। যে ব্যক্তি উহার শিং ধরিয়া আছে, সে হইল সেই ব্যক্তি, যে বড় সংকীর্ণ জীবন যাপন করে। যে ব্যক্তি লেজ ধরিয়া আছে, সে হইল এমন ব্যক্তি, যাহার নিকট দুনিয়া পলায়ন করিয়া ছুঁটিয়াছে। যে ব্যক্তি উহার উপর আরোহণ করিয়াছে সে দুনিয়া ত্যাগ করিয়াছে । আর যে ব্যক্তি উহার দুধ দোহন করিতেছে তাহার হইল সফল জীবন.। তাহার জীবন মুবারক হউক । ইত্্ায়ীলী যুবক বলিল, আমি পুনরায় চলিতে শুরু করিলাম এবং চলিতে চলিতে এমন এক ব্যক্তিকে দেখিলাম, যে কুপ হইতে পানি উত্তোলন করিয়া একটি হাউজে ঢালিতেছে; কিন্তু যতবার সে হাউজে পানি ঢালে পানি পুনরায় কুপেই চলিয়া যায়। প্রাসাদের যুবক বলিল,এই লোকটি এমন ব্যক্তি, যে নেক আমল করে, কিন্তু তাহার নেক আমল আল্লাহ্র দরবারে কবুল হয় না। ইস্ত্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে চলিতে এক ব্যক্তিকে দেখিলাম, যে জমিতে বীজ ছড়াইতেছে এবং সাথে সাথেই উহাতে ফসল তৈয়ার হইতেছে এবং বড় উত্তম গম উৎপন্ন হইতেছে। প্রাসাদের যুবক বলিল, এই ব্যক্তি হইল এমন লোক, যাহার নেক আমল আল্লাহ্র দয়বারে কবুল হয়। ইস্্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে চলিতে এমন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যে চিৎ হইয়া পড়িয়া আছে, সে আমাকে বলিল, ভাই! তুমি আমাকে সোজা করিয়া বসাইয়া দাও। আল্লাহ্র কসম, জন্মের পর আমি কখনও বসি নাই । আমি তাহাকে হাত ধরিয়া উঠাতেই সে দৌড়ান শুরু করিল। এমন কি আমি তাহাকে আর দেখিলাম না। প্রাসাদের যুবক বলিল, ইহা হইল তোমার জীবন, যাহা শেষ হইয়াছে। আমি হইলাম মালাকুল মাওত। আর যে সুন্দরী রমণী তোমার কাছে উপস্থিত হইয়াছিল সে আমিই ছিলাম। আল্লাহ্ তা'আলা তোমার রূহ আমাকে এই স্থানেই কবজ করিবার এবং জাহান্নামে নিক্ষেপ করিবার আদেশ করিয়াছেন। রাবী বলেন, এই সম্পর্কেই আলোচ্য আয়াত নাধিল হইয়াছে । রেওয়ায়েতটি গরীব ইহার বিশুদ্ধতা নিশ্চিত নহে। এই ঘটনার প্রেক্ষিতে আয়াতের অর্থ হইবে, কাফিরদের যখন মৃত্যু হয় তখন তাহাদের রূহ পার্থিব জীবনের সুখ শান্তির সহিত সম্পৃক্ত হইয়া যাইবে । যেমন উন্লেখিত নাফরমান অহংকারী যুবকের ঘটনা দ্বারা প্রকাশ । সে তাহার প্রাসাদ হইতে সুন্দরী রমণীর সাক্ষাতের জন্য বাহির হইয়াছিল কিন্তু সাক্ষাৎ ঘটিল তাহার মালাকুল মওতের সহিত। তাহার কাংখিত বস্তু ও তাহার নিজের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হইল। ১5 ১১ ৫০150 ৫৮১ ৮০৫ যেমন তাহাদের মতবাদে বিশ্বাসী লোকদের সহিত করা হইয়াছিল । অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যাহারা রসূলগণকে অস্বীকার করিয়াছিল তাহাদের কাছে আল্লাহ্র পক্ষ হইতে শাস্তি আগত হইবার পর তাহারা ঈমানের জন্য আকাংখা করিয়াছিল; কিন্তু তাহাদের আকাংখা পূর্ণ হয় নাই। আর . তাহাদের ঈমানও কবুল করা হয় নাই।
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।