001119115 ২৭২ | তাফসীরে ইব্ন কাছীর যাহ্হাক ও অন্যান্য তাফসীরকারগণ বলেন 4১$5:5215 দ্বারা উদ্দেশ্য হইল ঈমান । সুদ্দী (র) বলেন, তাওবা । মুজাহিদ বলেন, ইহার অর্থ হইল, পার্থিব ধনসম্পদ সাজসজ্জা ও পরিবার পরিজন । হযরত ইব্ন উমর, ইব্ন আব্বাস ও রবী ইব্ন আনাস (রা) হইতেও এই অর্থ বর্ণিত। ইমাম বুখারী ও উলামায়ে কিরামের একটি জামাত এই অর্থই গ্রহণ করিয়াছেন। কিন্তু সঠিক কথা হইল উভয় অর্থের মধ্যে কোন বিরোধ নাই। কারণ পরকালে কাফিরদের কাংখিত বিষয় চাই উহা পার্থিব হউক কিংবা পারলৌকিক সেই বস্তুর ও তাহাদের নিজেদের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করা হইবে । ইব্ন আবূ হাতিম এখানে একটি অতি আশ্চার্ষজনক রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন। তিনি বলেন মুহাম্মদ ইব্ন ইয়াহয়া (র) ... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি 2৮$2:১7০ 5253 ৮4 ০১৩ এর তাফসীর প্রসংগে বলেন, বনী ইস্রায়ীলে এক ভাগ্যবান ব্যক্তি ছিলেন। সে বহু মালের মালিক ছিল। তাহার মৃত্যুর পর তাহার এক অসৎপুত্র তাহার মালের উত্তরাধিকারী হইল । সে আল্লাহ্র নাফরমানী ও অন্যায় কাজে মাল ব্যয় করিত। তাহার চাচাগণ তাহার এই অন্যায় কাজ দেখিয়া তাহাকে বিরত রাখিবার চেষ্টা করিল। তাহাকে তিরঙ্কার করিল ও শাস্তি দিল, কিন্তু ইহাতে রাগাবিত হইয়া তাহার যাবতীয় ধন-সম্পদ বিক্রয় করিয়া একটি প্রবাহিত কূপের নিকট আসিয়া অবস্থান গ্রহণ করিল । এখানে সে একটি প্রাসাদ নির্মাণ করিয়া উহাতে বসবাস করিতে লাগিল । একদা সে তাহার প্রাসাদে বসিয়াছিল, এমন সময় ভীষণ ঝড় প্রবাহিত হইল এবং ইহার মধ্যে একজন অতি সুন্দরী রমণী তাহার নিকট উপস্থিত হইল। সে যুবককে জিজ্ঞাসা করিল, তুমি কে? সে বলিল, আমি একজন ইস্্রায়ীলী যুবক । মহিলা জিজ্ঞাসা করিল, এই প্রসাদ ও এই মাল কি তোমার? সে বলিল, হ্যা। মহিলা পুনরায় জিজ্ঞাসা করিল, তোমার স্ত্রী আছে কি? সে বলিল না। মহিলা বলিল, স্ত্রী ব্যতীত তোমার জীবন সুখকর হয় কি করিয়া? এইবার যুবক তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কি স্বামী আছে, সে বলিল, না। যুবক বলিল, তবে তুমি কি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করিবে? সে বলিল, আমি এখান হইতে এক মাইল দূরে থাকি, আগামী কল্য তুমি একদিনের খাবার সাথে লইয়া আমার নিকট আসিবে । পথে ভয়ানক কিছু দেখিলে তুমি ভীত হইবে না। পরদিন যুবকটি একদিনের খাবার সাথে লইয়া রওয়ানা হইল এবং একটি প্রাসাদের কাছে গিয়া থামিল। সে উহার দরজায় আঘাত করিল, একজন অতি সুন্দর যুবক বাহির হইয়া আসিল । যুবক তাহাকে জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র বান্দা! তুমি কে? সে বলিল, আমি একজন ইস্রায়ীলী যুবক । সে জিজ্ঞাসা করিল, প্রয়োজন? সে বলিল, এই প্রাসাদের মালিক মহিলা আমাকে আমন্ত্রণ করিয়াছেন । সে বলিল, তুমি সত্য বলিয়াছ। সে পুনরায় জিজ্ঞাসা করিল, পথে ভয়ানক কিছু তুমি দেখিয়াছ কি? সে বলিল, হ্যা, অবশ্য সেই মহিলা যদি আমাকে নিরাপদ থাকিবার সংবাদ না দিতেন তবে যা আমি
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।