Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা সাবা ২৩৫ সবই বিক্রয় করিল। এবং যখন উহার মূল্য সংরক্ষিত করিয়া লইল তখন সে বলিয়া উঠিল, হে আমার কওম! তোমরা একটি কথা শুন। শাস্তি তোমাদের মাথার উপর ঝুলিতেছে এবং তোমাদের পতনের সময় সমাগত হইয়াছে । অতএব তোমাদের মধ্যে যে নতুন ঘর মজবুত হিফাযত ও দীর্ঘ সফরের প্রত্যাশা করে সে যেন উমান চলিয়া যায় । আর যে ব্যক্তি ফলের রস ও সুস্বাদু খাবারের কামনা করে সে যেন বুসরা গমন করে । আর যাহারা বাগানে বসিয়া স্বাধীনভাবে খেঁজুর খাইবার ইচ্ছা করে সে যেন ইয়াছরিব গমন করে। সমবেত জনগণ তাহার কথা মানিয়া লইল। তাহাদের কিছুসংখ্যক উমান গমন করিল । গাছছানী গমন করিল বসরা এবং আওস, খায়রাজ ও বনু উসমানগণ গমন করিল ইয়াছরিব। বনু উসমানগণ যখন বাত্নে মুরর নামক স্থানে পৌছাইল তখন তাহারা বলিল, ইহাই উত্তম স্থান। আমরা এখানেই বসতী স্থাপন করিব। অতঃপর তাহারা সেখানেই অবস্থান করিল । ইহাদিগকে খুযাআহ বলা হয়। কারণ ইহারা তাহাদের সাথী সংগী হইতে পৃথক হইয়াছিল । আওস ও খাযরাজ তাহারা স্বীয় সংকল্পে অটল রহিল এবং ইয়াসরিব আসিয়া অবস্থান গ্রহণ করিল । রেওয়ায়েতটি অতিশয় গরীব। জোতিষীর নাম ছিল আমর ইব্‌ন আমির । সে ইয়ামানের একজন ধনী ও আমীর ছিল। মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন, আমর ইব্ন আমিরই সর্বপ্রথম ইয়ামান হইতে বাহির হয়। সে-ই বাধ ভাংগিয়া ডল নামিবে বলিয়া বুঝিতে পারিয়াছিল। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, আবু যায়েদ আনসারী রে) আমাকে জানাইয়াছেন, আমর ইব্‌ন আমির এর ইয়ামান হইতে বাহির হইবার কারণ ছিল এই ৪ একদিন সে মাআরিব বাধে একটি ইদুরকে ছিদ্র করিতে দেখিল। এই বাধই পানি আটক করিয়া রাখিত এবং স্থানীয় জনগণ তাহাদের ইচ্ছামত যেখানে সেখানে পানি প্রবাহিত করিয়া তাহাদের জমি ও বাগানে সেচ করিত; কিন্তু আমর ইব্‌ন আমির উক্ত বাধে ইদুরকে ছিদ্র করিতে দেখিয়া বুঝিল যে, এই বাধ আর টিকিয়া থাকিবেনা । অতএব সে ইয়ামন হইতে অন্যত্র সরিয়া যাইবার সক্কল্প গ্রহণ করিয়া তাহার কওমকে ধোকা দিল। তাহার ছোট পুত্রকে এই নির্দেশ দিল, যখন ধমক দিয়া, গালাগাল দিয়া তাহাকে চপোর্টাঘাত করিবে তখন সেও উঠিয়া যেন তাহাকে চপোর্টাঘাত করে। তাহার পুত্র তাহার আদেশ পালন করিলে আমর বলিল, এমন শহরে আমি আর অবস্থান করিব না, যেখানে আমার ছোট ছেলে আমার মুখে চপোর্টাঘাত করিতে পারে । সে তাহার যাবতীয় সম্পদ বিক্রয়ের জন্য পেশ করিল। ইয়ামনের সন্ত্ান্ত গোষ্ঠী তখন বলিল, 'আমর' এর এ গোশ্শার তোমরা সদ্যবহার কর। অতঃপর তাহারা তাহার সকল ধনসম্পদ ক্রয় করিয়া লইল ইহার পর

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।