0০011191115 ২৩৪ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন আবূ হাতিম (র) বলেন, আবু. সাঈদ ইব্ন ইয়াহয়া ইব্ন সায়ীদ কাত্তান (র) র্ ইকরিমাহ (র) হইতে বর্ণিত | তিনি 3281 ২21 74৫-০5 ৮৪ ৮৮০০] 9৫৫ ০1 এর তাফসীর প্রসংগে বলেন, 'সাবা' সম্প্রদায়ের মধ্যে কতিপয় কাহিন ও জ্যোতিষী ছিল, জিন জাতি আসমান হইতে লুকাইয়া কিছু সৃংবাদ শ্রবণ করিত এবং তাহাদের শ্রত বিষয় সেই সকল জ্যোতিষীদের নিকট আসিয়া বলিত। তাহাদের মধ্যে একজন সম্পদশালী জ্দ্র জ্যোতিষী ছিল । সে জানিতে পরিয়াছিল, যেন তাহাদের পতনের সময় আসন্ন এবং তাহাদের ওপর শাস্তি অবধারিত। এ সংবাদে সে অস্থির হইয়া পড়িল। কারণ সে ছিল একজন বড় জমিদার এবং বহু বাগ-বাগিচার মালিক। এবং সে তাহার এক পুত্রকে বলিল, আগামীকল্য যখন আমার নিকট লোকজন সমবেত হইবে তখন আমি তোমাকে কোন হুকুম করিলে তুমি উহা অমান্য করিবে । তোমার অমান্য করিবার কারণে আমি তোমাকে ধমক দিলে তুমিও আমাকে ধমক দিবে । তোমাকে আমি চপেটাঘাত করিলে তুমিও আমাকে সজোরে চপেটাঘাত করিবে । তাহার একথা শুনিয়া তাহার পুত্র বলিল, আপনি এমন কাজ করিবেন না। ইহা বড়ই কঠিন কাজ । আমার পক্ষে ইহা সম্ভব নহে। তাহার পিতা তাহাকে বলিল, বেটা! তুমি এখনও বুঝিতে পার নাই, এক অতি গুরুতৃপূর্ণ বিষয়ের আমি সন্মুখীন। ইহা না করিয়া কোন উপায় নাই। পুত্র বারবার অস্বীকার করিয়াও ব্যর্থ হইল এবং অবশেষে সে স্বীকার করিল। পরদিন সকালে যখন লোকজন সমবেত হইল, তখন জ্যোতিষী তাহার পুত্রকে বলিল, অমুক অমুক কাজ কর। সে অস্বীকার করিল এবং তাহার আব্বা তাহাকে ধমক দিল। প্রত্যুত্তরে পুত্রও তাহাকে ধমক দিল । এইভাবে তাহাদের মধ্যে পারস্পরিক তুমুল বাকবিতন্ডা চলিতে লাগিল । এক সময় জ্যোতিষী ক্রোধা্বিত হইয়া পুত্রকে চপেটাঘাত করিল এবং পুত্রও লাফ দিয়া তাহাকে চপেটাঘাত করিল। তখন সে চিৎকার করিয়া বলিয়া উঠিল, আমার পুত্র আমাকে চপেটাঘাত করিয়াছে । তোমরা আমাকে একটি ছুরি আনিয়া দাও । তাহারা জিজ্ঞাসা করিল, ছুরি দিয়া তুমি কি করিবে? সে বলিল, আমি তাহাকে যবাই করিব। তাহারা বলিল, তুমি নিজ সন্তানকে যবাই করিবে? তুমিও তাহাকে চপেটাঘাত কর কিংবা অন্য কোন শাস্তি দাও। কিন্তু সে জিদ ধরিল। সমবেত লোকজন নিরূপায় হইয়া পুত্রের মামুদিগকে সংবাদ দিল । তাহারা ছিল বহু জনবলের অধিকারী । সংবাদ পাইয়া জ্যোতিষীর নিকট আসিল এবং তাহাকে অনেক বুঝাইতে চেষ্টা করিল, কিন্তু সে পুত্রকে হত্যা করিবে । তখন তাহারা বলিল, তাহাকে হত্যা করিবার পূর্বেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে । তখন সে বলিল, অবস্থা যদি এই হয় তবে আমি এমন শহরে আর অবস্থান করিব না যেখানে আমার ও আমার পুত্রের মাঝে অন্য কেহ হস্তক্ষেপ করে। তোমরা বরং আমার জমি ও ঘরবাড়ী ক্রয় করিয়া লও । তাহারা তাহাকে বুঝাইতে ব্যর্থ হইল। এবং সে তাহার জমি ও ঘর বাড়ি
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।