0০011191115 ২০২ তাফসীরে ইব্ন কাছীর পৌছিয়া যাইবে । সে নষ্টকৃত আমানতের আগুনের সদৃশ বস্তু দেখিতে পাইবে । উহা তাহাকে কীধে উঠাইয়া দোযখের কিনারায় লইয়া আসিবে । সে তখন ভাবিবে এই তো দোযখ হইতে বাহির হইলাম; কিন্তু সেই মুহূর্তেই তাহার পাও পিচ্ছল খাইবে এবং চিরকালের জন্য সে উহার গহবরে পড়িবে । তিনি বলেন, আমানত সালাতেও রক্ষা করিতে হয়, সিয়ামের মধ্যেও এবং অজুর মধ্যেও আমানত রক্ষা করিতে হয়। এবং কথাবার্তায়ও আমানত রক্ষা করিয়া চলিতে হয়। আর যে সকল বস্তু গচ্ছিত রাখা হয় উহাতে আমানত রক্ষা করা সর্বাধিক গুরুত্পূর্ণ | রাবী খাযান (র) বলেন, অতঃপর আমি বারা' এর সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার ভাই আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) কি বলেন, উহা শুনিয়াছ কি? তিনি বলিলেন, সত্য বলিয়াছেন। শরীক (র) বলেন, আইয়াশ আমেরী (র) যাযান এর সূত্রে আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) নবী করীম (সা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । অবশ্যই এই সনদে বর্ণিত হাদীসে সালাতের মধ্যে আমানত এর বিষয়টি উল্লেখ নাই । সনদটি বিশুদ্ধ । আমানত সম্পর্কিত আর একটি হাদীস ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, আবূ মুআবিয়াহ (র) হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) হইতে দুইটি বিষয় সম্পর্কে হাদীস শুনিয়াছি। একটি তো প্রত্যক্ষ করিয়াছি এবং অপরটির অপেক্ষা করিতেছি । তিনি আমাদিগকে বলিয়াছেন, আমানত মানুষের অন্তরে মূলে অবতীর্ণ হইয়াছে। অতঃপর পবিত্র কুরআন অবতীর্ণ হইয়াছে। অতঃপর মানুষ কুরআন ও সুন্নাহ হইতে জ্ঞান লাভ করিয়াছে । অতঃপর রাসূলুল্লাহ্ (সা) আমানত উথ্থিত হওয়া সম্পর্কেও হাদীস শুনাইয়াছেন। তিনি বলেন, ঘুমের মধ্যেই অন্তর হইতে আমানত উঠাইয়া লওয়া হইবে এবং পায়ের উপর আগুনের অংগার গড়াইয়া দিলে যেমন পায়ে ফোসকা পড়িয়া যায় আমানত উঠাইয়া লওয়ার পর অন্তরেও অনুরূপ ফোমকার দাগ পড়িয়া যায়। অতঃপর তিনি ইহা বুঝাইবার জন্য একটি কংকর পায়ের উপর দিয়া গড়াইয়া দিলেন। তিনি বলেন, এই পরিস্থিতি সৃষ্টি হইবার পর লোকজন কারবার করিবে; কিন্তু আমানত আদায় করিতে চাহিবে না। এমনকি বলা হইবে, অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে । এমনকি বিশেষ ব্যক্তি সম্পর্কে ইহাও বলা হইবে, সে কত বড় বীরত্বের অধিকারী, কত বড় হুশিয়ার । কত বড় জ্ঞানী । অথচ তাহার অন্তরে বিন্দু পরিমাণ ঈমানও নাই । রাবী বলেন, আমার নিকট এমন একটি যুগও সমাগত হইয়াছিল, যখন তোমাদের কাহার সহিত আমি বাকী ক্রয় বিক্রয়
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।