Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা আহযাব ২০১ মাধ্যমে আল্লাহ্‌র বিধান সম্পর্কে অবগত হইয়াছে । তাহাদের জন্য আল্লাহ্‌ তাআলা তাহার আদেশ নিষেধ সবিস্তারে বর্ণনা করিয়াছেন । ভালমন্দ সবই তাহারা জানিতে পারিয়াছে! পরবর্তীতে সর্বপ্রথম আমানত উঠাইয়া লওয়া হইবে । মানুষের অন্তরের অন্তস্থলে কেবল উহার চিহ্ন থাকিয়া যাইবে । ইহার পর ওফাঁও উঠাইয়া লওয়া হইবে। অবশিষ্ট থাকিবে শুধু আল্লাহ্‌র কিতাব । তাহাদের মধ্যে যে ব্যক্তি আলেম, সে তো কিতাবের বিধান মুতাবিক আমল করিয়াছে এবং মূর্খ ও উহা চিনিতেছে কিন্তু অস্বীকার করিয়াছে অবশেষে উহা আমার ও আমার উম্মতের নিকট:পৌছিয়াছে, যাহার ভাগ্যে ংস রহিয়াছে সেই ধ্বংস হইবে । যে ইহা বর্জন করিবে সে ইহা হইতে গাফিল থাকিবে । অতএব হে লোক সকল! তোমরা সাবধান । কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা হইতে তোমরা হুশিয়ার থাকিবে । তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী আল্লাহ্‌ উহা পরীক্ষা করিবেন। হাদীসটি অত্যন্ত গরীব ও অখ্যাত । অবশ্য একাধিক সূত্রে ইহার সমর্থক রেওয়ায়েত বিদ্যমান । ইব্‌ন জারীর (র) বলেন, মুহাম্মদ ইব্ন খলফ্‌ আসকালানী (র) ... হযরত আবুদ্দারদা হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি পাঁচটি বিষয় ঈমানের সহিত নিয়মিত পালন করিবে, কিয়ামত দিবসে সে বেহেশতে প্রবেশ করিবে । যে ব্যক্তি পাচ ওয়াক্তে সঠিকভাবে অজু করিবে, উহার রুকু সিজদা ঠিক আল্লাহ্র কসম ইহা কেবল মু'মিন ব্যক্তিই করিতে সক্ষম হইবে । আমানত আদায় করিবে । লোকেরা জিজ্ঞাসা করিল, হে আবুদ্দরদা! আমানত আদায় করিবার অর্থ কি? তিনি বলিলেন, জানাবাতের গোসল করা । মনে রাখিবে, আল্লাহ্‌ তাআলা ইহা ছাড়া মানুষের কাছে অন্য কিছু আমানত রাখেন নাই। আবূ দাউদ (র) বলেন, ইব্‌ন আব্দুর রহমান আম্বরী (র) ... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ, (রা) ছুইতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌র রাহে নিহত হওয়া গুনাহ বিলুপ্ত করিয়া দেয়। কিন্তু আমানতের খিয়ানত বিলুপ্ত করে না । আমানতে খিয়ানতকারীকে আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত করিয়া বলা হইবে, তুমি আমানত আদায় কর। সে বলিবে, হে আমার প্রতিপালক! দুনিয়াতো শেষ হইয়া গিয়াছে, আমি আমানত আদায় করিব কিভাবে? আল্লাহ্‌ তা'আলা এইভাবে তিনবার তাহাকে বলিবেন এবং সে এইরূপ তিনবার জবাব দিবে। অতঃপর তাহাকে 'হাবিয়া' নামক দোযখে নিক্ষেপ করিবার নির্দেশ দিবেন । হুকুম পালন করা হইবে এবং তাহাকে সেই দোযখে নিক্ষেপ করা হইবে । সে উহার তলদেশে ইবন কাছীর-_২৬ (৯ম)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।