0০011191115 ২০০ তাফসীরে ইব্ন কাছীর করিলাম । তখন আল্লাহ্ তা“আলা বলিলেন, আমানতের বোঝা বহন করিতে আমি তোমায় সাহায্য করিব। আমি তোমার চক্ষুদ্বয়ের উপর দুইটি ঢাকনা দিব অর্থাৎ দুইটি পলক দান করিব । যখন চক্ষুদ্বয় আমার অপছন্দ বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতে চাহিবে তখন তুমি পলকদ্বয়ের দ্বারা চক্ষু ঢাকিবে। তোমার জিহ্বার উপরও আমি তোমাকে দুইটি ঠোট দ্বারা সাহায্য করিব । জিহবা যখন আমার অপছন্দনীয় কথা বলিতে চাহিবে দুইটি ঠোট বন্ধ করিয়া দিবে । তোমার লজ্জাস্থানের উপরও আমি তোমাকে পোষাক অবতীর্ণ করিয়া সাহায্য করিব । আমার অছন্দনীয় বস্তুর জন্য তুমি উহা খুলিও না। অতঃপর আবু হাতিম হইতেও অনুরূপ বর্ণিত আছে। ইবৃন জারীর (র) বলেন, ইউনূস (র) ... বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ তা'আলা আসমান-যমীন ও পবর্তমালার প্রতি দ্বীনের আমানত পেশ করিলেন। ইহা সঠিকভাবে সংরক্ষণ করিলে পুরষ্কার দান করিবেন এবং ব্যর্থতায় শাস্তি ভোগ করিতে হইবে ইহা বলিলেন । কিন্তু তাহারা দ্বীনের এই বোঝা বহন করিতে অস্বীকার করিল । তাহারা বলিল, আমরা আপনার আদেশের অধীনস্থ হইয়া থাকিব। কোন পুরষ্কার আমাদের কাম্য নহে। আর শাস্তিও ভোগ করিতে চাই না। অতঃপর আল্লাহ্ তা'আলা হযরত আদম (আ) এর কাছে পেশ করিলে তিনি উহা মাথায় তুলিয়া লইলেন। ইব্ন যায়েদ (র) বলেন, অতঃপর আল্লাহ্ তা'আলা বলিলেন, আমানতের এই বোঝা যখন তুমি বহন করিলে তখন আমি তোমার সাহায্য করিব। তোমার চক্ষুর উপর একটি পর্দা সৃষ্টি করিব। অন্যায় কোন বস্তুর প্রতি চক্ষুকে তাকাইতে দেখিলে তুমি উহার উপর পর্দাটি টানিয়া দিবে । তোমার জিহ্বার উপরও একটি দরজা আমি সৃষ্টি করিব। কোন অন্যায় কথা বলিবার আশংকা করিলে দরজা বন্ধ করিয়া দিবে। আর তোমার লজ্জাস্থানের জন্য আমি পোষাক সৃষ্টি করিব । অতএব অবৈধ স্থানে কখনও তোমার পোষাক খুলিবে না। ইবৃন জারীর (রে) বলেন, সাঈদ ইবৃন আমর ছাকৃনী (র) ... হাকাম ইবৃন উমাইর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্রাহ্ (সো) ইরশাদ করিয়াছেন ঃ ৯1 11-050891 ৮5791 0244 4567846 14 21 আমানত ও ওফা বনী আদমের প্রতি অবতীর্ণ হইয়াছে আম্বিয়ায়ে কিরামের মাধ্যমে । এবং বিভিন্ন যুগে নবী-রাসূলগণের মাধ্যমে পৃথিবীর সর্ব ভাষাভাষীর কাছে উহা অবতীর্ণ হইয়াছে। আল্লাহ্র কিতাবও নাযিল হইয়াছে আধ্িয়ায়ে কিরামের সুন্নাতও । এবং আরবী আজমী সকলেই আন্রাহ্র ও আধিয়ায়ে কিরামের সুন্নাতের
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।