Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 1১151 ০১১। 01 ৬৮৯। 303 1588 জী ০০ ৬৯৮০ এ৭ এলি -১১-৮০| ৯০০ তোমাদের মধ্যে কেহ যেন আমার সাহাবী সম্পর্কে আমার নিকট কোন কথা না পৌছায় । কারণ, আমি তোমাদের কাছে সুস্থ হৃদয়ে বাহির হইতে পছন্দ করি। একবার রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট কিছু মাল জমা হইলে তিনি বন্টন করিয়া দিলেন। রাবী বলেন, আমি দুই ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিতে ছিলাম । তখন তাহাদের একজন তাহার সাথীকে বলিল, আল্লাহ্‌র কসম, মুহাম্মদ (সা) এই বন্টনের মাধ্যমে না তো আল্লাহ্‌র সন্তৃষ্টি কামনা করিয়াছেন আর না পরকাল তাহার উদ্দেশ্য ছিল। আমি দাড়াইয়া তাহাদের উভয়ের কথা শুনিলাম। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! (সা) আপনিতো আমাদিগকে আপনার কাছে কোন সাহাবীর কোন কথা পৌছাইতে নিষেধ করিয়াছেন । কিন্তু আমি অমুক অমুক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলে তাহাদিগকে এই বলিতে শুনিয়াছি। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখমণ্ডল লাল হইয়া গেল। এবং তিনি পীড়িত হইলেন অত:পর তিনি বলিলেন, তোমরা এই সকল কথা ছাড়। হযরত মুসা (আ)-কে ইহা অপেক্ষা অনেক বেশি কষ্ট দেওয়া হইয়াছিল। কিন্তু তিনি ধৈর্য ধারণ করিয়াছিলেন । ইমাম আবূ দাউদ (র) আদব অধ্যায়ে মুহাম্মদ ইবৃন ইয়াহয়া যুহলী (র) অলীদ ইবন হিশাম (র)-এর সুত্রে সংক্ষিপ্তভাবে বর্ণনা করিয়াছেন। তোমাদের মধ্যে কেহ যেন আমার সাহাবীর কোন কথা আমার নিকট না পৌছায় । আমি তোমাদের কাছে সুস্থ হৃদয়ে বাহির হইতে পছন্দ করি। ইমাম তিরমিযী (র) "মানাকিব' অধ্যায়ে.যুহলী এর সূত্রে ঠিক এইরূপ বর্ণনা করিয়াছেন। এবং তিরমিযী (র) মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল (র) - অলীদ ইবৃন আবূ হিশাম (রা) হইতে সংক্ষিপ্ত বর্ণনা করিয়াছেন। তবে ইহাকে তিনি গরীব বলিয়াছেন। (৯3 | 2০ 3৫; আর তিনি আল্লাহর কাছে মর্যাদার অধিকারী ছিলেন। হাসান (র) বলেন, হযরত মুসা (আ) আন্মাহ্‌্র দরবারে 'মুস্তাজাবুদ্দাওয়াত' ছিলেন। অর্থাৎ তাহার দু'আ কবুল করা হইত। অন্যান্য পূর্বসূরী উলামায়ে কিরাম বলেন, তিনি যখনই আন্মাহ্‌্র দরবারে দু'আ করিতেন, আন্মাহ্‌ তাহাকে উহা দান করিতেন। কিন্তু তিনি তাহাকে কেবল নিজের দর্শন দান করেন নাই। কতিপয় উলামায়ে কিরাম 'বলেন, আল্লাহ্‌র দরবারে তীহার মর্যাদার নিদর্শন হইল, তিনি তাহার ভাই হযরত হারূন (আ)-কে নবী করিবার সুপারিশ করিলে আন্মাহ্‌ উহা কবুল করেন। যেমন ইরশাদ হইয়াছে ঃ (১5১3১০১১৮১1 ৮১৮৯৩ ১০4০ আর আমার অনুগ্রহে আমি তাহার ভাই হারূন-কে নবী হিসাবে তাহাকে দান করিয়াছি।

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।