.. 0০0119115 ১৮৬ তাফসীরে ইব্ন কাছীর ২ ঃ ৬২. পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদিগের ব্যাপারে ইহাই ছিল আল্লাহ্র বিধান । তুমি কখনও আল্লাহ্র বিধানে কোন পরিবর্তন পাইবে না। তাফসীর £ আল্লাহ্ তা'আলা উল্লেখিত আয়াতে তাহার রাসূল (সা)-কে মু'মিন নারীদিগকে, বিশেষত: তাহার পতি ও কন্যাগণকে জাহেলী যুগের নারীসমূহ হইতে পৃথক চিহ্, অবলম্বন করিবার নিমিত্ত তাহাদের চাদরের কিছু অংশ শরীরে ঝুলাইয়া দেওয়ার নির্দেশ দানের হুকুম করিয়াছেন । উড়নার উপরে ব্যবহৃত চাদরকে জিলবাব জুবাইর, ইবরাহীম, আতা খুরাসানী রে) ও অন্যান্য উলামায়ে কিরাম এই অর্থ ব্যক্ত করিয়াছেন। প্রসিদ্ধ ভাষাবিদ আল্লামা জাওহারী বলেন ৫,৮11 অর্থ উপরে ব্যবহারযোগ্য চাদর । আরবী কবিতায় এই অর্থে ব্যবহৃত হইয়াছে । এক নিহত ব্যক্তির প্রতি আর্তনাদ করিয়া জনৈকা হুযাইল গোত্রীয় মহিলা বলেন ঃ ৬:১৯]| ০৫১1০ 591১1| 0৮০ % 22৯১ ভঁছিও ক ১৮০৯/৯০০ _ চতুপার্থের অবস্থা হইতে বে-খবর হইয়া চাদর আবৃত কুমারী যুবতীর ন্যায় তাহার (নিহতের) দিকে শকুন চলিতেছে । আলী ইব্ন আবু তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, মু'মিন মহিলারা যখন কোন প্রয়োজনে ঘরের বাহিরে যাইতে চায় সেই সময়ের জন্য আন্মাহ্ তাহাদিগকে মাথার উপর হইতে চাদর দ্বারা মুখমণ্ডল ঢাকিবার নির্দেশ দিয়াছেন। তাহারা কেবল একটি চক্ষু খোলা রাখিতে পারিবে । মুহাম্মদ ইব্ন সীরীন (র) বলেন, একবার আমি আবীদাহ সালামানী কে ০৫১৯ ৮০ ০৪: ১:3১: এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি তাহার মাথা ও মুখমণ্ডলী ঢাকিয়া শুধু স্বীয় বাম চক্ষু বাহির করিয়া আয়াতের ব্যাখ্যা দিলেন। হযরত ইকরিমাহ (র) বলেন, নারী স্বীয় চাদর দ্বারা তাহার গলা ঢাকিয়া লইবে। ইব্ন আবূ হাতিম (র) বলেন, আবূ আব্দুল্লাহ জাহ্রানী (র) ... হযরত উম্মে সালমাহ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন ১১১৯ ১০ ৮৫:1০ 92352 নাধিল হইল তখন আনসারী মহিলাগণ কালো চাদরে আবৃত হইয়া অতি গান্তীর্যের সহিত বাহির হইত। ইব্ন আবু হাতিম বলেন, আমার পিতা ইউনূস ইব্ন ইয়াধীদ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা ইমাম যুহরীর নিকট জিজ্ঞাসা করিলাম বান্দীর প্রতি কি বিবাহিতা কিংবা অবিবাহিতাবস্থায় চাদর আবৃত হওয়া জরুরী? তিনি বলিলেন, বিবাহিতা হইলে উড়না ব্যবহার করা জরুরী । অবশ্য সে চাদরে আবৃত হইবে না; কারণ আযাদ বিবাহিতা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা তাহার পক্ষে মাকরূহ ।
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।