001119115 ১৭৬ তাফসীরে ইব্ন কাছার করি। তখন আলী ইব্ন হুসাইন (র) তাহাকে বলিলেন, আমি. একটি হাদীস কি তোমাকে শুনাইব? লোকটি বলিল, জী হ্যা, অবশ্যই শুনাইয়া 'দিন। ৬খন তিনি বলিলেন, আমার আব্বা আমার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, ০৮০০৪৮৮৪০০০ (সা) ইরশাদ করিয়াছেন ঃ | ৯ ৯ পা ৭ ০১ 7২১-০১২১০০০১1০৪৪৫ তোমরা আমার কবরকে ঈদের স্থানে পরিণত করিও না এবং তোমাদের ঘরকে কবরের মত ইবাদত শূন্য করিও না। তোমরা যেখানেই অবস্থান কর না কেন সেখান হইতে আমার প্রতি দরূদ সালাম পেশ কর। তোমাদের দরূদ ও সালাম আমার নিকট পৌছাইয়া দেওয়া হয়। হাদীসের সনদে এক ব্যক্তি নাম ছাড়া উল্লেখ করা হইয়াছে। অবশ্য হাদীসটি মুরসাল সূত্রেও বর্ণিত আছে। আব্দুর রাজ্জাক (র) তাহার 'ঘুসান্নাফ' গ্রন্থে বলেন, সাওরী (র).... হাসান ইব্ন হাসান ইব্ন আলী (রো) হইতে বর্ণিত। সক30893-808াএ তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন £ ১৩৮১১১৯০০৮০ (85৮৯ ১৯5৮ সিএ ৬৮১১৪ ৮৮158451594 তোমরা আমার কবরে ঈদ ও মেলার অনুষ্ঠান করিও না এবং তোমাদের ঘরকে কবরের মত ইবাদত শূন্য করিও না। তোমরা যেখানেই অবস্থান কর সেখানে থেকেই আমার প্রতি দরূদ পাঠ কর। তোমাদের দরূদ আমার কাছে পৌছাইয়া দেওয়া হয়। হযরত হাসান রে) যাহাদিগকে নিষেধ করিয়াছিলেন সম্ভবত তাহারা প্রয়োজন অতিরিক্ত উচ্চস্বরে দরূদ পাঠ করিয়া বেআদবী করিয়াছিলেন; এই কারণে তিনি তাহাদিগকে নিষেধ করিয়াছিলেন । ইহাও বর্ণিত। একবার তিনি এক ব্যক্তিকে বার বার কবর যিয়ারত করিতে দেখিয়া বলিলেন, ওহে! তোমার এবং উন্দুলুসে বসবাসকারী ব্যক্তির মধ্যে কোন পার্থক্য নাই। অর্থাৎ যেমন তোমার দরূদ রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে পৌছাইয়া দেওয়া হয় অনুরূপভাবে তাহার দরূদও পৌছাইয়া দেওয়া হয় কিয়ামত পর্যন্ত এই নিয়মে কোন পার্থক্য ঘটিবে না। আল্লামা তাবরানী (র) তাহার মু'জামে কবীর গ্রন্থে বলেন, আহমদ ইব্ন রিশদীন মিসরী (র) ....... হাসান ইব্ন আলী (রা) হইতে বর্ণিত! তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, তোমরা যেখানেই অবস্থান কর না কেন সেখান হইতে আমার প্রতি দরূদ পাঠ কর। আমার প্রতি তোমাদের দরূদ পৌছাইয়া দেওয়া হয়!
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।