Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আহ্যাব ১৭১ হে আল্লাহ্‌! আপনি মুহাম্মদ (সা)-এর বড় সুপারিশ কবুল করুন তাহার মর্যাদা বুলন্দ করুন। দুনিয়া ও আখিরাতে তাহাকে পার্থিব বস্তু দান করুন যেমন দান করিয়াছিলেন ইবরাহীম ও মূসা (আ)-কে। হাদীসের সনদ সহীহ, মযবুত ও নির্ভরশীল । মসজিদে প্ররেশ ও মসজিদ হইতে বাহির হইবার সময়ও দরূদ পাঠ করিবার নির্দেশ রহিয়াছে । এই বিষয়ে ইমাম আহমদ (র) ইসমাঈল ইবন ইবরাহীম (র) .... হযরত ফাতেমা আল কুবরা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন মসজিদে প্রবেশ করিতেন তখন তিনি মুহাম্মদ (সা) এর প্রতি দরূদ পাঠ করিতেন এবং সালামও পেশ করিতেন। অতঃপর তিনি বলিতেন ৬] 391 ৬:১১ 1১৪21 41 ৬২০৯) ৮1 হে আল্লাহ! আপনি আমার গুনাহ ক্ষমা করিয়া দিন এবং আপনার রহমতের দ্বার উন্মুক্ত করিয়া দিন এবং যখন মসজিদ হইতে বাহির হইতেন তখনও তিনি দরূদ পাঠ করিয়া সালাম করিতেন অতঃপর এই দু'আ পড়িতেন ৬১০| ৫111 এ1--৯8 51১21 এ] চে1১ ৬:৬৩ হে আল্লাহ্‌! আমার গুনাহ ক্ষমা করিয়া দিন এবং আপনার অনুগ্রহের দ্বার আমার জন্য উন্মুক্ত করিয়া দিন। সালাতের শেষ বৈঠকে তাশাহহুদে দরূদ পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পূর্বেই করিয়াছি। ইমাম শাফেয়ী রে).দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব বলিয়া মন্তব্য করেন । তিনি ব্যতীত আরো উলামায়ে কিরামও এই মত পৌষণ করেন। তবে প্রথম তাশাহ্‌হুদে দরূদ শরীফ পাঠ করা কেহ ওয়াজিব বলিয়া মন্তব্য করেন নাই । অবশ্য এই ক্ষেত্রে দরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব কিনা এই বিষয়ে ইমাম শাফেয়ী (র) হইতে দুইটি মত ব্যক্ত হইয়াছে । জানাযার সালাতে দরূদ শরীফ পাঠ করিতে হয়। তাহার নিয়ম হইল প্রথম তাকবীরের পর সূরা ফাতেহা পাঠ কর। দ্বিতীয় তাকবীরের পর দরূদ শরীফ পাঠ করা তৃতীয় তাকবীরের পর মৃতের জন্য দু'আ করা। চতুর্থ তাকবীরের পর এই দু'আ পাঠ করা _ ১৬০ 1১2385 ১3 ১১৯1 ৮১১৯৪ ১ ১৫ হে আল্লাহ্‌! তাহাকে তাহার বিনিময় হইতে বঞ্চিত করিও না এবং আমাদেরকে তাদের পরে ফিতনায় লিণ্ড করিও না। ইমাম শাফেয়ী (র) বলেন, মুতারবিফ ইব্‌ন মাধিন (র).... জনৈক সাহাবী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, জানাযার সালাতের সুন্নাত হইল, ইমাম প্রথম তাকবীর বলিয়া প্রথমে সূরা ফাতেহা চুপে চুপে পাঠ করিবেন। অতঃপর নবী করীম (সা)-এর প্রতি দরূদ পাঠ করিবেন। সর্বশেষে মৃতের জন্য একনিষ্ঠ হইয়া দু'আ করিবেন। পরবতী তাকবীরসমূহের পর কিছু পড়িবে না। অবশেষে চুপে সালাম করিবেন । ইমাম নাসায়ী ও রেওয়ায়েতটি হযরত আবূ উমামাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন । সাহাবায়ে কিরাম হইতে বর্ণিত হাদীসসমূহ বিশুদ্ধ মতে মারফু হাদীসের মর্যাদা লাভ করে। ইসমাঈল আলকাজী (র) মুহাম্মদ ইব্ন মুসান্না (র) সাঈদ ইব্‌ন মুসাইয়েব (র) হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা ইব্‌ন উমর ও শা'বী (রা) হইতেও অনুবূপ বর্ণিত।

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।