0০011191115 ১৬৬ তাফসীরে ইব্ন কাছীর ইবন ইসহাক বিকালী (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, তোমরা আমার প্রতি দরূদ শরীফ পাঠ কর । উহা তোমাদের জন্য পবিত্রতার কারণ । এবং আমার জন্য বেহেশতের বিশেষ মর্যাদাপূর্ণ স্থান অছীলা লাভের জন্য দু'আ কর। অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, অছীলা কি? তিনি নিজেই আমাদিগকে বলিলেন, অছীলা বেহেশতের মধ্যে একটি বিশেষ শ্রেণী কক্ষ । সেই বিশেষ কক্ষটি এক ব্যক্তিই লাভ করিবে এবং আশা করি আমিই সেই ভাগ্যবান ব্যক্তি হইবে । এই হাদীসের সূত্রে কতিপয় সমালোচিত রাবী বিদ্যমান । ১৮, ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া ইবৃন ইসহাক (র) ... আমর ইবনুল আস এর আযাদকৃত গোলাম আবূ কায়েস হইতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবৃন আমর (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন £ হ-1281-11715515455154158111715581117150-752155 -১৫34৩1 এ] ০০০ ৬০০৪21501০2 ১৪০ (62 4509০ অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্ তা'আলা তাহার প্রতি স্তরবার অনুগ্রহ করিবেন এবং তাহার ফেরেশতাগণ সত্তরবার দু'আ করিবে । অতএব আল্লাহ্র কোন বান্দা দরূদ শরীফ বেশি পাঠ করুক কিংবা কম, ইহা তাহার ইচ্ছাধীন। রাবী বলেন, আমি আব্দুল্লাহ ইব্ন আমর (র)-কে বলিতে শুনিয়াছি তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) আমাদের নিকট একজন বিদায়ী ব্যক্তির ন্যায় উপস্থিত হইলেন। তিনি বলিলেন, আমি মুহাম্মদ, আমি লিখিতে পড়িতে জানি না। এ কথা তিনি তিন বার বলিলেন। আমার পরে কোন নবী আসিবে না। আমাকে কালামের প্রারভ্তিক অংশ ও সমাপ্তিক অংশ দান করা হইয়াছে এবং ব্যাপক অর্থবাহক কালাম দান করা হইয়াছে । দোযখের প্রহরী কতজন, আরশের বাহক সংখ্যা কত, তাহা আমি জানি । আমার প্রতি বিশেষ অনুগ্ধহ করা হইয়াছে । আমাকে ও আমার উম্মতকে আফিয়াত দান করা হইয়াছে । যতকাল আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকিব তোমরা আমার কথা শুনিবে এবং মান্য করিয়া চলিবে । অতঃপর আন্মাহ্ তা'আলা আমাকে তোমাদের মধ্য হইতে লইয়া যাইবেন। তোমরা আন্মাহ্্র কিতাব ধারণ করিবে । উহার হালালকে হালাল জানিবে এবং হারামকে হারাম জানিবে ১৯. আবূ দাউদ তায়ালিসী (র) বলেন, আবু সালমাহ খুরাসানী (র)...আনাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 1১8৪4342401 ৮৮০ ৪৮৯৮৪০০4০৮৫ ৮০ ৮5৭45 5০১৪ ০১৪১ ০৭ যাহার নিকট আমার নাম উল্লেখ করা হইবে সে যেন আমার প্রতি দরূদ পাঠ করে । আমার প্রতি একবার যে দরূদ পাঠ করিবে আল্লাহ্ তা'আলা তাহার প্রতি দশবার অনুগ্থহ করিবেন ।
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।