0০011191115 ১৫৮ তাফসীরে ইবন কাছীর ইমাম আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইব্ন খুযায়মাহ, ইব্ন হাব্বান ও হাকিম (র), মুহাম্মদ ইব্ন ইসহাক ....মাসউদ বদরী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার সাহাবাগণ রাসূলুল্লাহ্ সো)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা সালামের নিয়ম তো শিখিয়াছি, তবে সালাতের মধ্যে দরূদের নিয়ম কি উহা জানাইয়া দেন। রাসূলুল্লাহ্ সো) বলিলেন, তোমরা দরূদ এইরূপ পড়িবে £ ১০14০৩৮৯০০৪ ০০৫4। ইমাম শাফেয়ী (র) তাহার মুসনাদ গ্রন্থে হযরত আবৃ হুরায়রা রো) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । আর এই হাদীস দ্বারাই তিনি ইহা প্রমাণ করেন যে, “তাশাহহুদ' এর শেষে দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব । যদি কেহ ইহা ত্যাগ করে তবে সালাত শুদ্ধ হইবে না। অবশ্য ইমাম মালেক (র)-এর অনুসারীগণ হইতে কেহ কেহ ইমাম শাফেয়ী (র)-এর এই শর্ত আরোপ করিবার জন্য তাহার সমালোচনা করিয়াছেন এবং কেবল ইমাম শাফেয়ী রে) একাই এই মত পোষণ করেন বলিয়া মন্তব্য করিয়াছেন এবং কাজী ইয়ায (র)-এর উল্লেখ অনুসারে আবু জা*ফর রাষী তবারী ও ইমাম তাহাবী (র) ইহার বিপরীত উলামায়ে কিরামের ইজমা ও এক্যমত বর্ণনা করিয়াছেন হাফিজ ইব্ন কাছীর (র) বলেন, ইমাম শাফেয়ী (র)-এর এই মতের সমালোচক তাহার সমালোচনায় ইনসাফ করেন নাই; বরং সংকীর্ণ তার পরিচয় দিয়াছেন এবং “ইজমা' এর দাবীতেও তিনি সঠিক তথ্য তুলিয়া ধরিতে পারেন নাই। সালাতের মধ্যে রাসূলুন্রাহ্ সো)-এর প্রতি দরূদ পাঠ করা ওয়াজিব আমরা এই দাবীই করিয়াছি এবং সালাতের মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি দরূদ পড়িবার নির্দেশ কুরআনের আয়াতেই রহিয়াছে। সাহাবায়ে কিরামের একটি দল আয়াতের এইরূপ ব্যাখ্যাই দিয়াছেন। আব্দুল্লাহ ইব্ন মাসউদ, আবূ মসউদ বদরী, জাবির ইবৃন আব্দুল্লাহ (রা) তাহাদেরই অন্তর্ভুক্ত । তাবেঈগণের মধ্যে শা'বী, আবু জা'ফর বাকির, মুকাতিল ইবৃন হাইয়ান (র)-ও এই মত পোষণ করেন। আর ইমাম শাফেয়ীও এই মত পোষণ করেন। তাহার অনুসারীগণের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নাই। আবু যুরআহ দামেশকীর উল্লেখ অনুসারে ইমাম আহমদ (র)ও শেষ জীবনে এই মতের অনুসরণ করেন। ইসহাক ইব্ন রাহওয়ায়ে, ইমাম মুহাম্মদ ইব্ন ইবরাহীম মালেকী (র)-ও এই মত পোষণ করেন। অনুরূপভাবে হাম্বলী মাযহাবের কোন কোন ইমাম রাসূলুল্লাহ্ সো)-কে প্রশ্ন করিবার পর তিনি যেমন শিক্ষা দিয়াছিলেন ঠিক তদ্রপ দরূদ পাঠ করাই ওয়াজিব বলিয়া অভিমত প্রকাশ করেন। আল্লামা বন্দনেজী, সালীম রাধী ও তাহার শিষ্য নসর ইব্ন ইবরাহীম মাকদেসী রাসূলুল্লাহ সো)-এর পরিবারবর্ণের প্রতি সালাতের মধ্যে দরূদ পাঠ করা ওয়াজিব বলিয়া মত প্রকাশ করেন। ইমামুল হারামাইন (র) ও তাহার শিষ্য
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।