0০011191115 ১৪৮ তাফসীরে ইব্ন কাছার প্রত্যাবর্তন করিলেন এবং তাহারাও রাসূলুল্লাহ (সা)-কে আসিতে দেখিল তখন তাহারা রাসূলুল্লাহ্ (সা)-কে পীড়া দিয়াছে ধারণা করিয়া দ্র্ত বাহির হইয়া পড়িল। তিনি ঘরে প্রবেশ করিয়া পর্দা লটকাইয়া দিলেন । কিছুক্ষণ তিনি ঘরে অবস্থান করিলেন । আমি তখন আঙ্গিনায় অবস্থান করিতেছিলাম | এই মুহুর্তে পর্দার আয়াত নাধিল হইলে তিনি ঘর হইতে উহা পাঠ করিতে করিতে বাহির হইয়া আসিলেন। 11 ১:১1 1$5 ৩31 ১01 50৮51518353 হে মুমিনগণ! তোমরা নবী গৃহে প্রবেশ করিও না এ হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) সর্বপ্রথম আমাকেই আয়াতটি শুনাইলেন । আমিই সর্বপ্রথম এই আয়াত শ্রবণকারী ৷ কুতায়বাহ (র)-এর সৃত্রে ইমীম মুসলিম, তিরমিযী ও নাসায়ী (র) ইহা বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী ইহা 'নিকাহ' অধ্যায়ে পরম্পর সূত্র ছাড়াই বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, ইবরাহীম ইবৃন তাহ্মান (র) হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) ও মুহাম্মদ ইব্ন রাফে (র)-এর সুত্রে ইহা বর্ণনা করিয়াছেন। আব্দুল্লাহ্ ইব্ন মুবারাক (র) আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন. । ইবুন আবু হাতিম (র) ও আনাস ইব্ন মালেক (রা) হইত অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র) আমর ইব্ন সাঈদ এবং যুহরী (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) বলেন, বাহয ও হাশিম ইব্ন কাসিম (র) হযরত আনাস (রা) হইতে বর্ণিত। হযরত যায়নাব (রা)-এর ইদ্দত শেষ হইলে রাসূলুল্লাহ্ (সা) হযরত যায়েদ (রা)-কে বলিলেন, ৬1০ ! ১১১৪ ₹৪১। তুমি 'যায়নাব'-এর নিকট গিয়া আমার আলোচনা কর। রাবী বলেন, যায়েদ রওয়ানা হইয়া যায়নাব (রা)-এর নিকট যখন উপস্থিত হইলেন তখন তিনি খামীর প্রস্তুত করিতেছিলেন। হযরত যায়েদ বলেন, আমি তাহাকে দেখিয়াই আমার অন্তরে তাহার মহত অনুভব হইল এবং ৮০৪ (০13 5 1$:2% তাফসীর প্রসঙ্গে পূর্বে বর্ণিত পূর্ণ হাদীস বর্ণনা করিলেন । অবশ্য তিনি শেষে ইহাও বলিলেন, আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ্ (সা) মানুষকে নসীহতও. করিলেন। মুসলিম ও নাসায়ী (র) জা'ফর ইবন সুলাইমান সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন! ইবন জারীর (র) বলেন, আহমদ ইব্ন আব্দুর রহমান .. এড ডি হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর পত্তিগণ রাত্রিকালে মাঠে মল ত্যাগ করিতে যাইতেন। হযরত উমর (রা) রাসূলুন্বাহ (সা)-কে বলিতেন, আপনার পত্বিগণকে পর্দায় রাখুন । কিন্তু রাসূলুল্লাহ্ (সা) তাহা করিতেন না। একবার রাসূলপত্তি হযরত সাওদাহ (রা) রাত্রিকালে প্রয়োজনে বাহির হইলেন । তিনি ছিলেন একজন লম্বা মহিলা । হযরত উমর (রা) তাহাকে চিনিতে পারিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া বলিলেন, হে সাওদাহ (রা)! আমি আপনাকে চিনিতে পারিয়াছি। পর্দার আয়াত যেন নাধিল হয়,
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।