Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আহ্যাব ১৪৭ ....হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্য :তিন ব্যক্তির স্থলে তাহারা দুই ব্যক্তির উল্লেখ করিয়াছেন। ইব্ন আবূ হাতিম বলেন, আমার পিতা ....আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) এক নতুন বিবাহের পর হযরত উম্মে সুলাইম (রা) কিছু হালুয়া প্রস্তুত করিয়া একটি পাত্রে রাখিয়া বলিলেন, ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট লইয়া যাও। আমার পক্ষ হইতে তাহাকে সালাম: পৌছাইয়া বলিবে, আমাদের পক্ষ হইতে আপনার খিদমতে অতি সামান্য হাদিয়া । রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উহা লইয়া উপস্থিত হইলে তিনি উহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন রাখিয়া দাও। আমি উহা ঘরের এক কোণে রাখিয়া দিলাম । অতঃপর তিনি আমাকে বলিলেন, 985 129-5 1 €। আমাকে অমুক অমুককে ডাকিয়া দাও। এই কথা বলিয়া তিনি অনেকের নাম উল্লেখ করিলেন। অত:পর তিনি বলিলেন, যে কোন মুসলমানের সহিত তোমার সাক্ষাৎ হউক তাহাকে ডাকিবে। রাসূলুল্লাহ্‌ (সা) যাহাদের নাম বিশেষভাবে উল্লেখ করিয়াছিলেন তাহাদিগকে এবং যে মুসলমানের সহিতই আমার সাক্ষাৎ হইল আমি তাহাকে ডাকিলাম । আমি যখন ফিরিয়া আসিলাম তখন ঘর, বারান্দা ও ঘরের আংগিনা সবই মানুষে পরিপূর্ণ ছিল। জা'ফর ইব্‌ন সুলায়মান (র) ধলেন, আমি আমার শায়খ আবূ উসমানকে জিজ্ঞাসা করিলাম, তাহাদের সংখ্যা কত ছিল ? তিনি বলিলেন, তাহাদের সংখ্যা ছিল তিন শতের মত । হযরত আনাস (রা) বলেনঃ অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিলেন, তোমার আম্মার দেওয়া হালুয়া উপস্থিত কর । আমি উহা লইয়া তাহার সম্মুখে রাখিলাম ৷ তিনি উহাতে স্বীয় হাত রাখিয়া দু'আ করিলেন এবং বলিলেন, মাশা-আল্লাহ্‌ এবং দশ দশ জনের এক একটি চক্র করিয়া বিসমিল্লাহ বলিয়া প্রত্যেককে নিজের কোল হইতে আহার করিতে নির্দশ দিলেন। সকলেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ মৃতাবিক বিসমিল্লাহ বলিয়া আহার করিতে শুরু করিল এবং প্রত্যেকেই তৃপ্ত হইয়া আহার করিল । আহার শেষে রাসূলুল্লাহ্‌ (সা) উহা উঠাইতে বলিলেন। হযরত আনাস (রা) বলেন, পারিব না যখন পাত্রটি রাখিয়াছিলাম তখন উহাতে হালুয়ার পরিমাণ বেশী ছিল, নাকি যখন উঠাইলাম তখন বেশী ছিল। হযরত আনাস (রা) বলেন, আহার শেষে কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর ঘরে বসিয়া পারম্পরিক কথায় লিপ্ত হইল এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর নববধূ দেয়ালের দিকে মুখ ফিরাইয়া বসিয়া রহিলেন । নঁকস্তু তাহারা আলাপ দীর্ঘ করিল। ইহা রাসূলুল্লাহ্‌ সো)-এর পক্ষে বড় পীড়াদায়ক হইল। তিনি ছিলেন অতিশয় লজ্জাশীল। অতএব কাহাকেও কিছু না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন এবং অন্যান্য পত্বিগণের হুজরায় গিয়া সালাম করিলেন। অবশেষে তিনি যখন

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।