0০011191115 ১৩৪ তাফসীরে ইব্ন কাছীর এই কারণেই সে নিজকে তাহার কাছে সম্পূর্ণ করিয়াছিল । হাদীসটি মারহুম ইব্ন আব্দুল আজীজ (র)-এর মাধ্যমে সাবেত বুনানী (র)-এর সুত্রে হযরত আনাস (রা) হইতে কেবল ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) আরো বলেন, আব্দুল্লাহ ইব্ন বুকাইর (র) ..... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা একজন মহিলা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমার একজন অতি সন্দুরী কন্যা আছে, আমি তাহাকে কেবল আপনার জন্যই পছন্দ করিয়াছি । অত:পর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আমি তাহাকে গ্রহণ করিলাম । সে তাহার প্রশংসা করিতে লাগিল; এমন কি সে বলিল, তাহার কখনও কোন অসুখ হয় নাই, তাহার মাথা ব্যথাও হয় নাই । অত:পর তিনি বলিলেন, তোমার কন্যার আমার কোন প্রয়োজন নাই । ইবৃন আবু হাতিম (র) বলেন, আমার পিতা .. নেরলার রাজার বর্ণিত । তিনি বলেন, যেই মহিলা রাসূলুল্লাহ্ (সা)-কে নিজ সত্তা নিবেদন করিয়াছিলেন - তিনি হইলেন খাওলা বিনতে হাকীম । ইব্ন ওহ্ব (র) বলেন, সাঈদ ইব্ন আব্দুর রহমান ও ইব্ন আবুষ্ যিনাদ (র)... উরওয়া (রা) হইতে বর্ণিত। খাওলা বিনতে হাকীম ইব্ন আওকাস সেই সফল মহিলাগণের অন্তর্ভুক্ত, যাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট স্বীয় সত্তা নিবেদন করিয়াছিলেন । তাহার অপর এক বর্ণনায় তিনি বলেন, সাঈদ ইব্ন আব্দুর রহমান (র) হিশাম এর মাধ্যমে তাহার পিতা উরওয়াহ হইতে বর্ণিত। তিনি বলেন, আমরা এই কথা বলাবলি করিতাম, খাওলাহ বিনতে হাকীম ছিলেন এই সকল নারীদের অন্তর্ভূক্ত যাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট নিজকে নিবেদন করিয়াছিল। তিনি বড় সৎ মহিলা ছিলেন । তবে খাওলা বিনতে হাকীম, তিনি উম্মে সুলাইমও হইতে পারেন অথবা অন্য কোন নারীও হইতে পারেন। ইব্ন আবূ হাতিম (রা) বলেন, মুহাম্মদ ইবৃন ইসমাইল (র) ..... আব্দুল্লাহ ইব্ন উবায়দাহ (রা) হইতে বর্ণিত। তাহারা বলেন, রাসূলুল্লাহ মোট তেরজন মহিলাকে বিবাহ করিয়াছিলেন । তাহাদের মধ্যে ছয়জন ছিলেন কুরাইশ বংশীয়-__ হযরত খাদীজাহ (রা), হযরত আয়িশা (রা), হযরত হাফসাহ (রা), হযরত উম্মে হাবীবাহ (রা), হযরত ছাওদাহ (রা) ও হযরত উম্মে সালমাহ (রা)। আর তিনজন বনু আমের ইবৃন ছা"ছাআহ গোত্রীয়, দুইজন বনূ হিলাল ইবন আমের গোত্রীয়। আর পর্যায়ক্রমে তাহারা হইলেন হযরত মায়মূনাহ বিনতে হারিস। তিনিই রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে স্বীয় সত্তাকে নিবেদন করিয়াছিলেন । হযরত যায়না উন্মুল মাসাকীন ৷ আর বনু বকর ইবৃন কিলাব এর এক মহিলা, যে দুনিয়াকে প্রাধান্য দিয়াছিল এবং আরো একজন মহিলা যে রাসূলুল্লাহ্ (সা) হইতে আশ্রয় চাহিয়াছিল। আর হযরত যায়নাব বিনতে জাহ্শ বিনতে হুয়াই ইব্ন আখতাব ও জুওয়াইরিয়াহ বিনতে হারিস ইব্ন আমর ইব্ন মুস্তালিক খুযাঈয়্যাহ।
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।