Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আহ্যাব ১০৯ সহিত হযরত যায়নাব (রা)-এর বিবাহ সম্পন্ন করিয়া উহাকে অনেক অধিক জোরদার করিলেন। তাহ্রীম আয়াতের ₹€ ১১1 ১-০ ০2১4 4৮:1১. তোমাদের ওরসজাত সন্তানের বিবিগণও তোমাদের পক্ষে হারাম ইহা দ্বারা মুখবোলা ও পোষ্যপুত্রগণের স্ত্রীকে বিবাহ করা যে হারাম নহে, তাহা প্রমাণিত হয় । এবং তাহার স্বীয় স্ত্রীগণকে ত্যাগ করিবার পর তাহাদের মুখবোলা পিতাগণের পক্ষে তাহাদিগকে বিবাহ করাও হারাম নহে। বরং কেবল ওরসজাত সন্তানের স্ত্রীগণই হারাম বলিয়া প্রমাণিত। /2,821055 4111 ১51 31৫9 আর আল্লাহ্‌র নির্দেশ অবশ্যই কার্যকর হয়। অর্থাৎ যায়নাব (রা)-এর বিবাহের এই বিষয়টি আল্লাহ্‌ তা'আলা পূর্বেই নির্ধারণ করিয়া রাখিয়াছেন, যাহা সংঘটিত না হইয়া পারে না। তিনি অচিরেই রাসূলুল্লাহ্‌ সো)-এর পতিগণের অন্তর্ভুক্ত হইবেন । ৩০৮৪২ 12556 2755565) ৫৬৬0) তত পোর্ট চাটি ও | 0192 1) ৪ 40172085508 592 ৫ 2১ 598 ৩৮. আল্লাহ্‌ নবীর জন্য যাহা বিধিসম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোন বাধা নাই। পূর্বে যে সব নবী অতীত হইয়া গিয়াছেন, তাহাদিগের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহ্‌র বিধান । আল্লাহ্‌র বিধান সুনির্ধারিত ৷ তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন (১৪০১৯ ১-০ ৮১ ৮2 ০৫405 1211 ০০$ নবীর জন্য আল্লাহ্‌ যাহা বিধি সম্মত করিয়াছেন, উহা করিতে নবীর জন্য কোন বাধা নাই। অর্থাৎ রাসূলুল্লাহ্‌ সো) এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রা)-এর তালাকপ্রাপ্ত স্ত্রী হযরত যায়নাব (রা)-কে বিবাহ করায় শরীয়তের বিধান মুতাবিক কোন বাধা নাই আল্লাহ্‌ তাআলা তাহার পক্ষে ইহা হালাল করিয়াছেন । ৮52০ 05 2 54111 25 যে সকল নবী অতীত হইয়া গিয়াছেন, তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহ্‌র বিধান। আল্লাহ্‌ তাহাদিগকে এমন কোন হুকুম দিতেন না যাহা পালন করিতে তাহাদের পক্ষে কোন বাধার সৃষ্টি হইত । আল্লাহ্‌ তা'আলা ইহা দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রা)-এর স্ত্রী বিবাহ করায় মুনাফিকরা যে আপত্তি উত্থাপন করিয়াছিল, উহার প্রতিবাদ করিয়াছেন । 0৮55 155$ 41111 34 আল্লাহ্‌র বিধান সুনির্ধারিত । অর্থাৎ আল্লাহ্‌ যে বিধান নির্ধারণ করেন, উহা অবশ্যই সংঘটিত হইয়া থাকে । উহা সংঘটিত হইতে বাধা দিতে পারে এমন কেহ নাই। তিনি যাহা ইচ্ছা করেন উহা অবশ্য সংঘটিত হয় আর যাহা ইচ্ছা করেন না উহা সংঘটিত হইতে পারে না।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।