Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা আহযাব ১০৫ ৩৭. স্মরণ কর, আল্লাহ্‌ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমি যাহার প্রতি রাখ এবং আল্লাহ্‌কে ভয় কর । তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ্‌ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। তুমি লোক ভয় করিতেছিলে, অথচ আল্লাহ্‌কেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সংগত । অতঃপর যায়দ যখন যয়নবের সহিত . বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, যাহাতে মু'মিনদিগের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সহিত বিবাহসূত্র ছিন্ন করিলে সেইসব রমণীকে বিবাহ করায় মু*মিনদিগের কোন বিম্ন না হয়। আল্লাহ্‌র আদেশ কার্যকরী হইয়াই থাকে । তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল (সা) সম্বন্ধে ইরশাদ করেন-তিনি তাহার আযাদ করা গোলাম হযরত যায়েদ ইবৃন হারিসাহ (রা) যাহার প্রতি আল্লাহ্‌ ও তাহার রাসূলের অনুগ্রহ রহিয়াছে। আন্মাহ্‌র অনুথহ হইল, তিনি তাহাকে ইসলাম গ্রহণ করিবার ও রাসূলের অনুসরণ করিবার তাওফীক দান করিয়াছেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুগ্রহ হইল তিনি তাহাকে আযাদ করিয়াছিলেন । হযরত যায়েদ ইব্ন হারিসাহ রাসূলুল্লাহ (সা) এর বড়ই প্রিয় ছিলেন! তাহাকে ..|| 'প্রিয়জন' বলা হইত এবং তাহার পুত্র হযরত উসামাহ ইব্‌ন যায়েদ (রা)-কে ০11 ০১ | “প্রিয়জন এর পুত্র প্রিয়জন" বলা হইত । হযরত আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন তাহাকে কোন সেনাদলের সহিত প্রেরণ করিয়াছেন তাহাকে উহার প্রধান করিয়া প্রেরণ করিয়াছেন। তিনি জীবিত থাকিলে তাহাকে নিজের প্রতিনিধিও করিতেন । ইমাম আহমদ রে) ...হযরত আয়িশা (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। বাযৃযার (রা) বলেন, খালিদ ইব্ন ইউসূফ (র)... হযরত উসামাহ ইব্‌ন যায়েদ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মসজিদে ছিলাম, এমন সময় আব্বাস এবং আলী ইব্‌ন আবূ তালেব (রা) আমার নিকট আসিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে আমাদের জন্য ভিতরে প্রবেশ করিবার অনুমতি প্রার্থনা কর। অত:পর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া আলী ও আব্বাস (রা)-এর আগমন বার্তা শুনাইলাম এবং তাহারা যে অনুমতি চাহিতেছে তাহাও জানাইলাম । রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, তাহাদের প্রয়োজন কি, উহা কি তুমি জান? আমি বলিলাম, জী না। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি কিন্তু জানি। হযরত উসামাহ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে প্রবেশের অনুমতি দান করিবেন। অনুমতি প্রাপ্ত হইয়া তাহারা ভিতরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রসূলাল্লাহ্‌! আপনার পরিবারের কোন্‌ ব্যক্তি আপনার সর্বাপেক্ষা অধিক প্রিয়? তিনি বলিলেন, পরিবারের সর্বাপেক্ষা অধিক প্রিয় আমার ফাতেমা । তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা ফাতেমা সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছি না। রাসূলুল্লাহ (সা) বলিলেন ১ 4448 ইবৃন কাছীর-_১৪ (৯ম)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।