0০011191115 ১৮২ তাফসীরে ইবন কাছীর আমরা উহা ব্যবহারও করিতে পারিব না। অতএব তিনি একটি গর্ত খনন করিয়া প্রত্যেককে এই নির্দেশ দিলেন, যাহার নিকট যেই মাল ও গহনা রহিয়াছে সে যেন উহা এই গর্তে নিক্ষেপ করে। অতঃপর হযরত হারূন (আ) উহাতে অগ্নি প্রজ্বলিত করিলেন। এবং বলিলেন, ইহা না আমাদের না তাহাদের । এদিকে সামেরী নামক এক গরু উপাসক যে ফির'আউনের প্রতিবেশী ছিল, কিন্তু ফির'আউনের বংশধর ছিল না । সেও হযরত মুসা (আ) ও তাহার সাথীদের সহিত চলিয়া আসিয়াছিল। সে একটি আলামত হইতে কিছু মাটি সাথে করিয়া আনিয়াছিল। হযরত হারুন (আ) তাহাকে বলিলেন, হে সামেরী! তুমি তোমার হাতের জিনিস নিক্ষেপ করিলে না? অথচ, তাহার হাতের বস্তু এমনভাবে রাখিয়াছিল উহা আর কেহ দেখিতেছিল না। সে বলিল, আল্লাহ্র পক্ষ হইতে প্রেরিত যেই লোকটি আপনাদিগকে নদী পার করিয়াছেন, ইহা তাহার আলামতের এক মুষ্টি মাটি । আপনি যদি এই দু'আ করেন যে ইহা দ্বারা আমার কাউক্ষিত বস্তু পয়দা হউক, তবেই আমি গর্তের মধ্যে ইহা নিক্ষেপ করিব। হযরত হারূন (আ) সম্মতি জানাইলেন। অতঃপর সে উহা গর্তের মধ্যে নিক্ষেপ করিল এবং হযরত হারূন (আ) তাহার জন্য দু'আ করিলেন, সে বলিল, আমার আকাঙক্ষা ইহা দ্বারা একটি বাছুর সৃষ্টি হউক । অতঃপর আল্লাহ্র ইচ্ছায় গর্তের মধ্যে যেই সকল গহন।, তামা, লোহা ইত্যাদি ছিল সব উহা মিলিত হইয়া প্রাণশূন্য বাছুর হইল । কিন্তু উহা হইতে শব্দ বাহির হইতে লাগিল। হযরত ইব্ন আব্বাস (রো) বলেন, আল্লাহ্র কসম! উহার নিজের কোন শব্দ ছিল না বরং বাচুরটির ভিতরে ফাকা ছিল এবং উহার পেছন দিয়া হাওয়া প্রবেশ করিয়া মুখ দিয়ে বাহির হইবার সময় শব্দ করিয়া বাহির হইত। ইহাকেই তাহার বাছুরের শব্দ মনে করিত । এই ঘটনার পর বনী ইস্রাঈল কয়েক দলে বিভক্ত হইল । একদল সামেরীকে জিজ্ঞাসা করিল, হে সামেরী! ইহা কি? সে বলিল, এই তোমাদের প্রতিপালক । কিন্তু হযরত মূসা (আ) বিভ্রান্ত হইয়াছেন। একদল বলিল, হযরত মুসা (আ) ফিরিয়া আসা পর্যন্ত আমরা ইহাকে মিথ্যা প্রতিপন্ন করিব না। যদি ইহাই আমাদের পালনকর্তা হইয়া থাকে তবে আমরা ইহাকে ধ্বংস করিতে সক্ষম হইব না। বরং আমরাই অক্ষম প্রমাণিত হইব। আর যদি ইহা আমাদের প্রতিপালক না হয় তবে আমরা হযরত মূসা (আ)-এরই অনুসরণ করিয়া চলিব। অপর একদল বলিল, ইহা শয়তানের কাজ । ইহা আমাদের রব হইতে পারে না, ইহার প্রতি আমরা ঈমান আনিব না, বিশ্বাসও করিব না। আর অপর একটি দলের অন্তরে সামেরীর কথাই গীথিয়া গিয়াছিল। এই মূহুর্তে হযরত হারূন (আ) বলিলেন £ ী ৰ ৮4154015558 11445519550 ০৪
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।