0০011109115 ১৭৮ তাফসীরে ইবন কাছীর বলিল, তোমরা যে আল্লাহ্র নবী ইহার কোন প্রমাণ পেশ কর; যদি সত্যবাদী হও । অতঃপর হযরত মুসা (আ) হাতের লাঠি নিক্ষেপ করিলেন এব তৎক্ষণাৎ উহা বিরাট অজগরের আকৃতি ধারণ করিয়া দৌড়াইতে লাগিল এবং ফির“আউনের দিকে ধাবিত হইল । ফির“আউন যখন অজগরকে তাহার দিকে ধাবমান দেখিল, তখন সে ভয়ে সিংহাসন হইতে লাফ মারিল এবং হযরত মুসা (আ)-কে উহাকে বিরত রাখিবার জন্য অনুরোধ করিল । হযরত মুসা (আ) ইহাকে ধরিলে, অমনি উহা লাঠির রূপ ধারণ করিল। অতঃপর তিনি তাহার হাত বাহির করিলেন। উহা আলোক উজ্জ্বল হইয়া বাহির হইল অথচ, কোন রোগ ছাড়াই এইরূপ উজ্জ্বল হইয়াছিল। অতঃপর তিনি হাতটিকে বগলে লইতেই পূর্বের আকৃতি ধারণ করিল। ফির“আউন তাহার মন্ত্রী পরিষদ ও দরবারীদের নিকট এই বিষয়ে পরামর্শ চাহিল। তাহারা বলিল, এই দুইজন হইল যাদুকর। তাহারা তাহাদের যাদুর মাধ্যমে আপনাদিগকে এই দেশ হইতে বিতাড়িত করিতে চায়। এবং আপনারা যে সুখ শান্তির জীবন-যাপন করিতেছেন উহা তাহারা ছিনাইয়া লইতে চায়। তাহারা হযরত মুসা (আ)-এর কোন কথা না মানিতে পরামর্শ দিল এবং ইহাও বলিল যে, তাহাদের মুকাবিলা করিবার জন্য দেশের সকল যাদুকর একত্রিত করুন এই দেশে যাদুকরের সংখ্যা অনেক। এই যাদুর মাধ্যমেই তাহাদিগকে পরাজিত করিতে পারিবেন। অতঃপর ফির'আউন যাদুকরদিগকে একত্রিত করিবার জন্য সকল শহরে বন্দরে সংবাদ প্রেরণ করিল। সকল যাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হইল এবং তাহাকে জিজ্ঞাসা করিল, এই যাদুকর কিসের সাহায্যে যাদু করে? তখন তাহার৷ বলিল, আল্লাহ্র কসম লাকড়ির সাহায্যে সারা পৃথিবীতে আমাদের তুলনায় অধিক ভাল যাদু আর কেহ করিতে পারেনা । অতঃপর তাহারা বলিল আচ্ছা, যদি আমরা বিজয়ী হই তবে আমাদের পুরষ্কার কি হইবে? ফির“'আউন বলিল, তোমরা আমার ঘনিষ্ঠজন ও বিশিষ্ট লোক হইবে। এবং তোমরা যাহা পসন্দ করিবে আমি তোমাদিগের জন্য তাহাই করিয়৷ দিব। অতঃপর তাহারা ঈদের দিন সময় নির্ধারিত করিল। যেন সেই দিন সকলেই নাস্তার বেলায় অমুক ময়দানে একত্রিত হয়। হযরত সাঈদ ইব্ন জুবাইর (রা) বলেন, ২811 58 দ্বারা আশুরার দিন উদ্দেশ্য । এই দিনেই আল্লাহ্ তা'আলা হযরত মুসা (আ)-কে ফির'আউনের উপর বিজয়ী করিয়াছিলেন । যাদুকররা যখন ময়দানে একত্রিত হইল তখন বিদ্ধপ করিয়া লোকেরা একজন অপরজনকে বলিতে লাগিল চলনা আমরা মুকাবিলা দেখিয়া আসি । ইরশাদ হইল ৪ | 554411৯1594 01 8০৯ চল পেশ
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।