Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 07
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৭৪ তাফসীরে ইবন কাছীর পট ০০৩, পাঠ ৫৬2 € পা পা ০8 ৬৯ তা ১৫15582015৯ | 4955 15595 5786 ছি তি ও ৰ হে আমার প্রতিপালক! আমি আমার নিজের প্রতি যুলুম করিয়াছি । অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিয়া দিলেন। তিনি বড়ই ক্ষমাশীল পরম মেহেরবান। (সূরা কাসাস £ ১৬) হযরত মুসা (আ) ভয়ে ভয়ে শহরে চলাফিরা করিতে লাগিলেন এবং মনে মনে এই খোঁজে রহিলেন যে, ব্যাপারটি অন্য কেহ জানিতে পারিয়াছে কি না? এইদিকে ফির'আউনের নিকট এই অভিযোগ আসিয়া পৌছিল যে, ফির'আউনের বংশের এক ব্যক্তিকে বনী ইস্রাঈল হত্যা করিয়াছে। অতএব জীহাপনা! আপনি বিচার করুন এবং তাহাদের প্রতি কোন প্রকার অনুকম্পা করিবেন না৷ তখন ফির“আউন বলিল, হত্যাকারী কে, এবং এই ঘটানার সাক্ষী কে, তাহাকে খুঁজিয়া বাহির কর। সাক্ষী ব্যতিত তো আর বিচার করা সম্ভব নহে। তোমরা সাক্ষী প্রমাণসহ হত্যাকারীকে খুঁজিয়৷ বাহির করিলেই আমি তাহাদের উপযুক্ত বিচার করিয়া তোমাদের দাবী পূরণ করিব । তাহারা হত্যাকারীকে খুঁজিয়া বাহির করিবার উদ্দেশ্যে শহর প্রদক্ষিণ করিতে লাগিল। কিন্তু কাহাকেও খুঁজিয়া পাইল না। এমন সময় হঠাৎ হযরত মুসা (আ) পরবর্তী দিনে সেই ইস্রাঈলীকে অপর একজন ফির'আউনের লোকের সহিত লড়াই করিতে দেখিলেন। ইস্রাঈলী ব্যক্তি হযরত মুসা (আ)-কে দেখিয়াই তাহার সাহায্য প্রার্থনা করিল । কিন্তু সে বুঝিতে পারিল যে, হযরত মুসা (আ) তাহার গতকল্যের আচরণে অনুতণ্ড হইয়াছেন । বস্তুত হযরত মুসা (আ) ও তাহার বংশের লড়াই ঝগড়াকে অপসন্দ করিতেন। কিন্তু তবুও তিনি ফির“আউন লোকটির প্রতি আক্রমণের প্রস্তুতি গ্রহণ করিলেন। ইস্রাঈলী ব্যক্তি তাহার এই প্রস্তুতি দেখিয়া মনে করিল, তিনি হয়ত তাহাকেই আক্রমণ করিতে আসিতেছেন। কারণ তিনি আমার প্রতি অসম্তৃষ্ট। ইস্রাঈলী এই ভূল ধারণা করিয়া হযরত মুসা (আ)-কে লক্ষ্য করিয়া বলিয়া উঠিল, “হে মূসা! যেমন গতকল্য তুমি একজন লোক হত্যা করিয়াছ, আজও কি তেমনিভাবে আমাকে হত্যা করিতে চাহিতেছ? ইস্রাঈলী ব্যক্তির মুখে এই কথা শ্রবণ করিয়া ফির'আউনী ব্যক্তি তাহাকে ছাড়িয়া দিয়া চলিয়া গেল। এবং ইস্রাঈলী ব্যক্তির মুখে হযরত মুসা আ) সম্পর্কে যেই তথ্য জানিতে পারিল সে উহা সরকারী গোয়েন্দাকে পৌছাইয়া দিল। সংবাদ জানিতে পারিয়া ফির'আউন জল্লাদকে হুকুম দিল, তাহারা যেন হযরত মূসা (আ)-কে যবাই করিয়া দেয়। অতঃপর ফিরাউনে প্রেরিত লোকজন বড় বড় সড়কে হযরত মুসা (আ)-কে খুঁজিয়া বেড়াইতে লাগিল । তাহারা নিশ্চিত ধারণা করিয়ছিল যে হযরত মূস। (অ।) কোনভাবেই . পলায়ন করিয়া যাইতে পারিবে না। এমন সময় হযরত মুসা (অ)-এর বংশের এক ব্যক্তি সংক্ষিপ্ত পথে ফির'আউনের প্রেরিত লোকের পূর্বেই হযরত মৃস৷ (আ।)-এর নিকট

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।