0০011191115 সূরা তোহা ১৬১ পরিপূর্ণরূপে আমি পরকালে তাহাদিগকে দান করিব । মনে রাখিবে যুহদ্ অপেক্ষা অধিক বড় সৌন্দর্য "দুনিয়ায় অপর কোন সৌন্দর্য নাই। ইহাই পরহ্যেগার লোকদের সৌন্দর্য । আমার এই সকল বিশিষ্ট বান্দাগণকে বিনয় ও নয্রতার বিশেষ পোশাক পরাইয়া দেই। সিজ্দার কারণে তাহাদের মুখমণ্ডল উজ্জ্বল থাকে । অবশ্যই তাহারা আমার প্রিয় বান্দা । তীহাদের সহিত যখন তোমার সাক্ষাৎ ঘটে তখন আদরের ডানা বিছাইয়া দিবে । তোমার অন্তর ও জিহীকে তাহাদের অনুগত করিয়া দিবে । মনে রাখিবে আমার কোন অলীকে যে ব্যক্তি অপদস্ত করিবে কিংবা তাহাকে কেহ কোন প্রকার ভয় দেখাইবে সে যেন আমার সহিত যুদ্ধ ঘোষণা করিল এবং সে নিজেকে আমার সম্মুখে পেশ করিল এবং আমাকে উহার প্রতি আহান করিল । কিন্তু আমি আমার প্রিয় বান্দাগণের সাহায্যে সর্বাধিক দ্রুত অগ্রসর হই। যেই ব্যক্তি আমার সহিত যুদ্ধ করিতে চায় সে কি ধারণা করে যে সে আমার সম্মুকে টিকিয়া থাকিতে পারিবে? কিংবা যেই ব্যক্তি আমার সহিত শক্রতা করে সে আমাকে অক্ষম করিতে পারিবে? কিংবা যে আমার সহিত যুদ্ধ করে সে বিজয়ী হইতে পারিবে কিংবা আমার আক্রমণ হইতে রক্ষা পাইতে পারিবে? আমি তো দুনিয়া ও আখিরাতে আমার প্রিয় বান্দাগণকে সম্মানিত করি এবং তাহাদের সাহায্য করিয়া থাকি। তাহাদিগকে আমি অন্যের সাহায্যে উপর ন্যস্ত করি না। ইবন আবু হাতিম (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । মহান আল্লাহ্র বাণী £ , 9 ১৪৩ ০৬ | (এ 5০ ও মুসা (আ) বলিলেন, হে আমার প্রতিপালক! আপনি আমার বক্ষ প্রশস্ত করিয়া দিন। এবং আমার কার্য সহজ করিয়া দিন। যেহেতু আল্লাহ্ তা'আল। হযরত মুসা (আ)-কে বিরাট দায়িতৃ অর্পন করিয়াছিলেন। এই কারণে তিনি আল্লাহ্র দরবারে তাহার অন্তর প্রশস্ত করিবার এবং তীহার কাজকে সহজ করিয়া দেওয়ার আবেদন জানাইলেন। হযরত মুসা (আ)-কে আল্লাহ্ তা*আলা দুনিয়ার সর্বাধিক প্রতাপশালী ও অহংকারী বাদশার নিকট ইসলাম ও তাওহীদের দাওয়াত পৌছাইবার জন্য হুকুম করিয়াছিলেন । সে ছিল সর্বাধিক বড় কাফির । বিরাট সেনাবাহিনী ও বিশাল সম্রাজ্যের অধিকারী । সে নিজেই তাহার প্রজাদের উপাস্য বলিয়া দাবী করিত। আল্লাহকে উপাস্য বলিয়া সে বিশ্বাস করিত না। হযরত মূসা (আ) ফিরা“'আউনের ঘরে এবং তাহারই বিছানায় লালিত-পালিত হইয়াছেন। এবং পরবর্তীকালে ফির“আউনের বংশেই এক ব্যক্তিকে তিনি হত্যা করিয়াছেন। তাহাকে হত্যা করিতে পারে এই ভয়ে তিনি এতকাল পর্যন্ত দেশ হইতে ০ [.. টাাযাচিডি। উর সারি টড গর ররর জা এন বারা ০৬ (৭ম)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।