0০011191115 ১৬০ তাফসীরে ইবন কাছীর হইতে আমি বে-পরোয়া। অতএব আমি তাহাকে টিল দিয়া রাখিয়াছি। তুমি তাহার নিকট রিসালাতের পয়গাম পৌছাও এবং তাহাকে কেবলমাত্র আমার তাওহীদ ও ইবাদতের প্রতি আহান কর । আমার নিয়ামতসমুহ তাহাকে স্মরণ করাইয়৷ দাও, আমার শাস্তি দ্বারা তাহাকে ভীতি প্রদর্শন কর। এবং তাহার সহিত বড়ই মিষ্টভাযায় কথা বল, সম্ভবত সে উপদেশ গ্রহণ করিবে, কিংবা ভয় করিবে । তাহাকে এই খবরও দান কর যে, আমার ক্রোধ ও শাস্তি অপেক্ষা ক্ষমা অধিক দ্রুত । তাহাকে যে পার্থিব ধন-সম্পদ ও ক্ষমতা দান করিয়াছি উহা যেন তাহাকে ভীতহীন না করে। সে আমার মুঠার মধ্যে, আমার নির্দেশ ব্যতিত সে না বলিতে সক্ষম, আর না দেখিতে সক্ষম ন। সে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করিতে ও ত্যাগ করিতে সক্ষম । তুমি তাহাকে বল, তুমি তোমার প্রতিপালকের ডাকে সাড়া দাও তিনি বড়ই ক্ষমাশীল । তোমাকে তিনি চারশত বৎসর অবকাশ দিয়াছেন এবং চারশত বৎসরের প্রতি মুহূর্তে যে তুমি তোমার প্রতিপালকের অবাধ্যতা প্রকাশ করিয়াছ, তাহার সমকক্ষ হইবার দাবী করিয়াছ, তাহার বান্দাদিগকে তাহার পথ হইতে বিরত রাখিয়াছ। অথচ, তিনিই বৃষ্টি বর্ষণ করেন, তিনিই যমীন হইতে ফসল উৎপন্ন করেন। আর এই চারশত বৎসরে তুমি রোগাক্রান্তও হও নাই এবং বৃদ্ধও হও নাই। তুমি দরি্দ্রও হও নাই পরাজিতও হও নাই। যদি আল্লাহ্ ইচ্ছা করেন তবে সত্ত্ুর তোমার প্রতি শাস্তি অবতীর্ণ করিতে পারেন কিন্তু তিনি বড়ই ধৈর্যশীল। হে মুসা! তুমি ও তোমার ভাই তাহার সহিত সং্াম কর, তোমার সহিত সংগ্রাম ও জিহাদ করিলে তোমাদিগকে ইহার বিনিময় দান করা হইবে । আমি ইচ্ছা করিলে তো আমার বাহিনী দ্বারা তাহাকে ধ্বংস করিয়া দিতে পারি। কিন্তু এই দুর্বল লোকটি যে আত্মগর্বে নিমগ্ন এবং যাহাকে লোক লশৃকর অহংকারী করিয়া রাখিয়াছে সে যেন বুঝিতে পারে যে, ছোট দলও আমার নির্দেশে বড় সেনাদলকে পরাজিত করিতে পারে। তাহার সাজ-সজ্জীও প্রতিপত্তি যেন তোমাদিগকে ভীত না করে। উহার প্রতি তোমরা দৃষ্টি মেলিয়া দেখিবে না। উহা হইল পার্থিব সৌন্দর্য এবং পার্থিব ভোগ-বিলাসের সাজ- সঙ্জী। আমি ইচ্ছা করিলে তোমাদিগকেও পার্থিব সৌন্দর্য দান করিতে পারি। যাহার প্রতি দৃষ্টি মেলিয়া দেখিলে বুঝিতে পারিবে যে, তোমাদের ন্যায় প্রতাপ প্রতিপত্তি ও সাজসজ্জা লাভ করিতে সে অক্ষম । কিন্তু আমি তোমাদিগকে উহ হইতে সরাইয়া রাখি, আমার প্রিয় বান্দাদের সহিত আমি এইরূপ করিয়া থাকি। প্রাচীনকাল হইতেই তাহাদের . সহিত আমার এইরূপ আচরণ চলিয়া আসিতেছে । পার্থিব ধন-সম্পদ ও প্রতাপ প্রতিপত্তি হইতে তাহাদিগকে আমি ঠিক তদ্রুপ দূরে রাখি যেমন রাখাল তাহার উটকে ধোকার চারণ ভূমি হইতে দূরে রাখে । তাহাদের সহিত আমার এই আচরণ এই জন্য নহে যে, তাহারা আমার নিকট সম্মানিত নহে বরং এইজন্য যে, উভয় জগতের নিয়ামতসমূহ
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।