0০017161715 সূরা মারইয়াম ১৩৭ আর আল্লাহ্ তা:আলা যখন কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হন তখন তিনি জিবরীল (আ)-কে ডাকিয়া বলেন, হে জিবরীল! আমি অমুকের প্রতি অসস্তুষ্ট, অতএব তুমি তাহার সহিত শক্রতা পোষণ কর। অতঃপর হযরত জিব্রীল (আ) তাহার সহিত শক্রতা পোষণ করেন । অতঃপর তিনি আসমানের সমস্ত ফিরিশৃতগণের মধ্যে ঘোষণা করেন আল্লাহ্ তা'আলা অমুকের সহিত শক্রতা পোষণ করেন, ভোমর।ও তাহার প্রতি শত্রুতা পোষণ কর। অতঃপর আসমানের সকল ফিরিশ্তা তাহার সহিত শক্রতা পোষণ করে। ইহার পর পৃথিবীতেও তাহার প্রতি শক্রতা অবতীর্ণ করা হয়। ইমাম মুসলিম (র) সুহাইল (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমাদ ও বুখারী (র) ইব্ন জুরাইজ (র) ... ... ... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি হযরত নবী করীম (সা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম আহ্মাদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন বাকির (র) ... ... ... হযরত সাওবান (রা) হইতে তিনি হযরত নবী করীম (সা) হইতে বর্ণন। করিয়াছেন যে, আল্লাহ্র কোন বান্দা যখন তাহার সন্তুষ্টি লাভের চেষ্টা করে এবং তাহার মনোনীত ও পসন্দনীয় কাজে লিপ্ত হয়। তখন তিনি বলেন, হে জিব্রীল! আমার অমুক বান্দা আমার সন্তুষ্টি লাভের অনেষণ করিতেছে। জানিয়া রাখ, আমি তীহার প্রতি সন্তুষ্ট এবং সে আমার রহমতপ্রাপ্ত। তখন হযরত জিবৃরীল (আ) বলেন, অমুকের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইয়াছে । অতঃপর আরশ বহনকারী ফিরিশ্তাগণ ও এই একই কথ। বলেন। এমনকি সাত আসমানের সকল ফিরিশৃতা এই কথা বলেন। অতঃপর পৃথিবীতে সে সকলের প্রিয় পাত্র হয়। হাদীসটি গারীব। ইমাম আহ্মাদ ইবৃন হাম্বল রে) বলেন, আসওয়াদ ইবন আমির (র) ... ... ... আবু উমামাহ (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সো) ইরশাদ করিয়াছেন 8 মহব্বত ও ভালবাস ও সুখ্যাতি আল্লাহ্র পক্ষ হইতে আসমান হইতে অনতীর্ণ হয় । আল্লাহ্ যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি হযরত জিব্রীল (আ)-কে বলেন, আমি অমুককে ভালবাসি । অতঃপর হযরত জিব্রীল (আ) ঘোষণা করেন, তোম।দের প্রতিপালক. অমুককে ভালবাসেন, অতএব তোমরাও ভালবাস । আসওয়াদ ইবৃন আমির (র) বলেন, আমার বিশ্বাস আমার উত্তাদ শরীক রে) বলিয়াছেন, অতঃপর মহববত-ভালবাসা যমীনে অবতীর্ণ হয়। আর আল্লাহ যখন কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হন, তখন তিনি জিব্রীল (আ)-কে বলেন, অমুকের প্রতি আমি শত্রতা পোষণ করি, অতএব ভূমিও শত্রুতা পোষণ কর। অতঃপর হযরত জিবরীল (আ) আসমানের ফিরিশতাগণকে বলেন, তোমাদের প্রতিপালক অমুকের প্রতি শক্রতা পোষণ করেন, অতএব তোমরাও তাহার ইব্ন কাছীর_-১৮ (৭ম)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।