0০017161715 সূরা আন্-নাহ্ল ৮৭ আর আব্দুর রহমান মুনকারুল হাদীস । অবশ্য সাহল (র) নুমান ইবনে আবু আইয়্যাশ (র) হইতে তিনি আব্দুল্লাহ ইবনে আমর রে) হইতে মওকুৃফরূপে বর্ণনা করিয়াছেন। অতঃপর আল্লাহ তা'আলা যমীন এবং যমনীকে সুদৃঢ় ও মযবুত করিবার উদ্দেশ্যে যে পাহাড়-পবর্ত সৃষ্টি করিয়াছেন উহার আলোচনা করিয়াছেন। পাহাড়-পবর্ত সৃষ্টি না ' করিলে যমীন প্রকম্পিত হইত এবং উহার উপর বসবাসকারী প্রাণীর পক্ষে বসবাস করা মোটেই আরাম দায়ক হইত না। আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন 00:১1 (১1:21 আর পাহাড়সমূহকে উহার উপর দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন। আব্দুর রাষ্যাক (র) .... হাসান (র) হইতে বর্ণিত তিনি বলেন, যখন যমীন সৃষ্টি করা হইল, তখন উহা কাপিতে লাগিল ফিরিশ্তাগণ বলিলেন, ইহার উপর কেহই বসবাস করিতে পারিবে না। সকার বেলা তাহারা দেখিতে পাইল যে উহার উপর পাহাড় সৃষ্টি করা হইয়াছে। সায়ীদ রে) .... কায়েস ইবন উবাদাহ (র) হইতে বর্ণিত তিনি বলেন আন্নাহ তা'আলা যখন যমীন সৃষ্টি করিলেন তখন উহা কাপিতে লাগিল তখন ফিরিশ্তাগণ বলিলেন ইহার উপর কোন ব্যক্তি বসবাস করিতে পারিবে না। সকালে দেখা গেল যে উহার উপর সুউচ্চ পাহাড় প্রোথিত রহিয়াছে। ইবনে জরীর (রে) বলেন মুসাল্লাহ (র) .... হযরত আলী ইবন আবু তালিব রে) হইতে বর্ণিত তিনি বলেন, যখন আল্লাহ তা'আলা যমীন সৃষ্টি করিলেন তখন সে প্রকম্পিত হইল এবং বলিল, হে আন্মাহ! আপনি আমার উপর আদম সন্তানকে সৃষ্টি করিবেন যাহারা আমার উপর বাস করিয়া গুনাহ করিবে, এবং অশ্লিল কাজ করিবে । তখন আল্লাহ তা'আলা তাহার মধ্যে সুদৃঢ় পাহাড়সমূহ গাড়িয়া দিলেন উহার কিছু তো তোমরা দেখিতে পাও আর কিছু এমনও আছে যাহা তোমরা দেখিতে পাও না । অতঃপর উহা স্থির হইয়া গেল । 14:19 «155 ১.6 তিনি এই ঘমীনে নদী-নালা প্রবাহিত করিয়াছেন। বান্দাদের রিষিকের ব্যবস্থাপনার জন্য এক স্থান হইতে অন্য স্থানে প্রবাহিত করিয়াছেন । বন-জংগল মরুভূমি ও পাহাড়-পর্বত অতিক্রম করিয়া সেই শহর পর্যন্ত পৌছাইয়া যায় যে শহরের সেবা করিবার জন্য ইহাকে আল্লাহ তা“আলা নিয়োজিত করিয়াছেন । এই নদী-নালা যমীনের চতুর্দিকে ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ছড়াইয়া পড়ে । কোনটি বড় কোনটি ছোট আবার কোনটি সদা-সর্বদা প্রবাহিত হয় কোনটি বিশেষ সময় প্রবাহিত হইয়া পুনরায় উহা শুষ্ক হইয়া পড়ে । কোনটির প্রবাহ দ্রুত আবার কোনটি প্রবাহ মন্থর । অর্থাৎ যে নদী যাহার জন্য আল্লাহ তা'আলা যেমন নির্ধারণ করিয়াছে তেমনিভাবে উহা
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।