570197 সূরা আন্-নাহ্ল রি অন্যান্য তাফসীরকারগণ হযরত ইবনে আব্বাস (রা) হইতে অনুরূপ রেওয়ায়েতে বর্ণনা করিয়াছেন হাকাম ইবনে উয়াইনাহ (রে) ও অনুরূপ মত পোষণ করিয়াছেন। ইমাম আহমদ ইবন হাম্বল তাহার মুসনাদ গ্রন্থে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, ইয়াধীদ ইবনে আব্দে রাব্বিহি রে) হযরত খালেদ ইবনে অলীদ (রা) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) ঘোড়া গাধা ও খচ্চরের গোস্ত খাইতে নিষেধ করিয়াছেন । আবু দাউদ নাসায়ী ও ইবনে মাজাহ রে) সালেহ ইবনে ইয়াহইয়া ইবনে মিকদাম (র) সূত্রে হাদীসটি রেওয়ায়েত করিয়াছেন । তবে উক্ত সুত্রে সমালোচনা করা হইয়াছে। ইমাম আহমদ (র) ইহা হইতে আরো স্পষ্ট ও বিস্তারিত অপর একটি সূত্রে রেওয়ায়েত করিয়াছেন। তিনি বলেন আহমদ ইবনে আব্দুল মালিক রে) মিকদাম ইবনে মাদীকারাব হইতে বর্ণিত তিনি বলেন আমরা খালিদ ইবনে ওলীদের সাথে সায়েদা-এর যুদ্ধে গমন করিয়াছিলাম তখন আমাদের সাথীগণ আমার নিকট গোস্ত আনিল এবং আমাকে পাথর দেওয়ার জন্য বলিল। আমি পাথর দিলাম । অতঃপর তাহারা উহা রীধিয়া লইল। আমি তাহাদিগকে বলিলাম একটু অপেক্ষা কর। আমি হযরত খালেদ ইবনে অলীদের নিকট একটু জিজ্ঞাসা করিয়া আসি। অতঃপর তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন, একবার আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত খায়বার যুদ্ধে শরীক হইলাম। মানুষ ব্যস্ত হইয়া ইয়াহ্দীদের বাগানে ও ক্ষেত্রে খামারে প্রবেশ করিল। এমন সময় রাসূলুল্লাহ (র) আমাকে হুকুম করিলেন সালাতের জন্য ঘোষণা করিয়া দাও এবং এই ঘোষণাও কর যে, কেবল মুসলমানই বেহেশতে প্রবেশ করিবে । অতঃপর তিনি বলিলেন “হে লোক সকল! তোমরা ইয়াহুদীদের বাগানসমূহে প্রবেশ করিবার ব্যাপারে তাড়াহুড়ার পরিচয় দিয়াছ। কিন্তু জানিয়া রাখ, চুক্তিবদ্ধ লোকদের মাল উহার হক ব্যতিত হালাল নহে। আর তোমাদের গৃহপালিত গাধা, গোড়া ও খচ্চরের গোস্ত হারাম । অনুরূপভাবে বড় দাত বিশিষ্ট হিংস্র পশু ও পাঞ্জা বিশিষ্ট পক্ষীর গোস্তও হারাম” ২৫০) অর্থ পাথর, ৮৫1১১ «155 এর অর্থ তাহারা উহাকে যবাই করিবার উদ্দেশ্যে রশি দ্বারা বাধিল। ১: ৯|| শব্দের অর্থ বসতীর নিকটবর্তী বাগানসমূহ। রাসূলুল্লাহ (সা) ইয়াহ্দীদের বাগানে প্রবেশ করিয়া উহার ফলফলাদি হইতে সম্ভবত তখন নিষেধ করিয়াছিলেন যখন তাহাদের সহিত চুক্তি সম্পন্ন হইয়াছিল। যদি হাদীস বিশুদ্ধ হয় তবে ইহা সন্দেহের কোন অবকাশ নাই যে, ঘোড়ার গোস্ত খাওয়া হারাম । কিন্তু বুখারী ও মুসলিমে বর্ণিত হাদীসের মুকাবিলায়, ইহা অধিক মযবুত নহে । হযরত জাবের (রো) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) গৃহপালিত গাধার গোস্ত খাইতে নিষেধ করিয়াছেন। কিন্তু ঘোড়ার গোস্ত খাইতে অনুমতি দান করিয়াছেন। ইমাম আহমদ ও
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।