Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৭০ তাফসীরে ইবনে কাছীর আমরা সালাত পড়িতাম না, মিসকীনকে অন্ন দান করিতাম না, আর যাহারা খেলাধুলায় মগ্ন ছিল আমরা তাহাদেরই অন্তর্ভুক্ত ছিলাম এবং কিয়ামতের দিনকে অস্বীকার করিতাম। এমন কি একদিন আমাদের নিকট মৃত্যু আসিয়া উপস্থিত হইল । সহীহ হাদীসে ইমাম যুহরী (র) হইতে বর্ণিত। তিনি .... একজন আনসারী রমণী উম্মুল আলা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন হযরত উসমান ইবনে মযউনের নিকট তাহার মৃত্যুকালে উপস্থিত হইলেন, এই মুহুর্তে উম্মুল আলা বলিলেন, হে আবুস সায়েব! তোমার প্রতি আল্লাহ্‌র রহমত বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্‌ তা'আলা তোমাকে সম্মানিত করিয়াছেন।” তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তুমি কি করিয়া জানিলে যে, আল্লাহ্‌ তা'আলা তাহাকে সম্মানিত করিয়াছেন? উম্মুল আলা (রা) বলেন, আমি বলিলাম, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হউন । তবে আর কে সম্মানিত হইবে? তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তাহার নিকট ইয়াকীন অর্থাৎ মৃত্যু আসিয়াছে এবং তাহার জন্য আমি কল্যাণেরই আশা রাখি। অত্র হাদিস দ্বারা ইহা প্রমাণিত হয় যে, 2:53: দ্বারা মৃত্যুকে বুঝান হইয়াছে। 0) ১০19 : 325: 4১565 ৫১ এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যতক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞান : অবশিষ্ট থাকে এবং চেতনা জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত তাহার প্রতি সালাত ও অন্যান্য ইবাদত জরুরী এবং তাহার অবস্থানুযায়ী সে সালাত পড়িবে । সহীহ বুখারী শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, তুমি দীড়াইয়া সালাত পড়, যদি দাড়াইতে সক্ষম না হও তবে বসিয়া সালাত পড়িবে। যদি বসিয়াও সালাত পড়িতে সক্ষম না হও তবে শুইয়া সালাত পড়িবে । উপরোক্ত আলোচনা দ্বারা সেই সকল ভ্রান্ত লোকদের মতও ভুল প্রমাণিত হইল যাহারা এইকথা বলে যে, যতক্ষণ পর্যন্ত কেহ কামালিয়াত পর্যন্ত পৌছিতে সক্ষম না হয় ইবাদত কেবল ততক্ষণ পর্যন্ত ফরয, যখন মারেফাত ও কামেলিয়াতের স্তরে পৌছিয়া যায় তখন তাহার প্রতি কোন ইবাদত করা জরুরী নহে। ইহা সম্পূর্ণ কুফর গুমরাহী ও মূর্খতা ছাড়া কিছুই নহে। সমস্ত আহ্বিয়ায়ে কিরাম ও তাহাদের সাহাবীগণ আল্লাহ্‌কে সর্বাধিক বেশী জানিতেন, তাহারা আল্লাহ্‌র মারেফাত সব চাইতে বেশী লাভ করিয়াছিলেন তাহার গুণাবলীতে আযমত ও মহত সম্পর্কে তাহারাই অধিক সচেতন ছিলেন এতদ্বসত্েও তাহারাই আল্লাহ্র সব চাইতে বেশী ইবাদত বন্দেগী করিতেন, এবং মৃত্যু পর্যন্ত তাহারা সৎকাজে সদা সর্বদা নিয়োজিত থাকিতেন। অত্র আয়াতে ১758 :1 দ্বারা মারেফাত উদ্দেশ্য নহে বরং ইহা দ্বারা মৃত্যুকেই বুঝান হইয়াছে। যেমন পূর্বে আমরা ইহা প্রমাণিত করিয়াছি। আল্লাহ্‌র জন্যই সমস্ত প্রশংসা । হেদায়াত প্রদানের জন্য তাহারই প্রশংসা করি। তাহার নিকটই সাহায্য প্রার্থনা করি। তাহার উপরই আমরা ভরসা করি। তাহার নিকট আমরা ইহাও প্রার্থনা করি যেন তিনি আমাদিগকে পূর্ণ ঈমান ও ইসলামের উপর মৃত্যু দান করেন। তিনি বড়ই দাতা ও দয়ালু।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।