00017161715 ৬৮ তাফসীরে ইবনে কাছীর বিদ্রপ করিত। তিনি তাহার জন্য এইরূপ বদ দু“'আও করিয়াছিলেন । “হে আন্মাহ্ আপনি তাহাকে অন্ধ করিয়া দিন এবং সন্তানহীন করিয়া দিন।” আর বনূ যুহরা গোত্রের ছিল আসওয়াদ ইবনে আবে ইয়াগুস ইবনে ওহব ইবনে অন্দে মানাফ ইবনে যুহরা। বনূ মখযূম গোত্রের ছিল, অলীদ ইবনে মুগীরাহ্ ইবনে আবদুন্নাহ্ ইবনে আমর ইবনে মখযূম। বনু সাহ্ম ইবনে উমর ইবনে হাছীছ ইবনে কা'ব ইবনে লুওয়াই গোত্রের ছিল, আস ইবনে ওয়ায়েল ইবনে হিশাম ইবনে সায়ীদ ইবনে সা"দ। মুযাআহ্ গোত্রের ছিল, হারেস ইবনে তলাতিলাহ্ ইবনে আমর ইবনে হারিস ইবনে আব্দ ইবনে আমর ইবনে মাল্কান। এই সকল লোক দুষ্টামীতে মাতিয়া উঠিল এবং রাসূলুল্লাহ্ সো)-এর সহিত বহু বিদ্রুপ করিতে লাগিল । তখন আল্লাহ্ তা'আলা এই আয়াত অবতীর্ণ করিলেন, ০2০5 এ 926৮৮০924৯2 6১৪ ইবনে ইসহাক (র) উরওয়াহ্ ইবনে যুবাইর (রা) হইতে কিংবা অন্য কোন আলেম হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) তওয়াফ করিতেছিলেন, এমন সময় হযরত জিবরীল (আ) আসিয়া দাড়াইলেন। রাসূলুল্লাহ্ (সা)ও তাহার নিকট আসিয়া দন্ডায়মান হইলেন। এমন সময় আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস সেই স্থান দিয়া যাইতেছিল, হযরত জিবরীল (আ) তাহার দিকে ইর্থগত করিলেন। ফলে সে পেটের পিড়ায় আক্রান্ত হইল এবং উহাতেই তাহার মৃত্যু ঘটিল। অলীদ ইবনে মুগীরাহও যাইতেছিল হযরত জিবরীল তাহার পায়ের তালুর একটি যখমের চিহ্কের প্রতি ইর্থগত করিলেন অতঃপর উক্ত স্থান ফুলিয়া উঠিল এবং উহাতেই তাহার মৃত্যু হইল। দুই বছর পূর্বে তাহার পায়ে এই যখম হইয়াছিল এবং ইহার কারণে সে চাদর টানিয়া টানিয়া হাঁটিত। খুযাআহ গোত্রের এক ব্যক্তির তীরের আঘাতে তাহার পায়ে এই যখম হইয়াছিল। আস ইবনে ওয়ায়েলও রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট দিয়া যাইতেছিল জিবরাঈল তাহারও পায়ের তালুর দিকে ইশারা করিলেন কিছু দিন পরে সে তায়েফ যাইবার উদ্দেশ্যে তাহার গাধায় চড়িয়া বাহির হইল। চলিতে চলিতে সে রাস্তায় পড়িয়া গেল এবং তাহার পায়ের তালুতে পেরাগ ঢুকিয়া গেল এবং ইহাই তাহার মৃত্যুর কারণ হইল । মুহাম্মদ ইবনে ইসহাক (র) .... হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, বিদ্রপকারীদের নেতা ছিল অলীদ ইবনে মুগীরাহ্ সেই তাহাদিগকে একত্রিত করিয়াছিল । সায়ীদ ইবনে জুবাইর ও ইকরিমাহ্ হইতেও তদ্ধপ বর্ণিত হইয়াছে যেমন মুহাম্মদ ইবনে ইসহাক ইয়াধীদের সূত্রে উরওয়াহ্ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। অবশ্য সায়ীদ (র) তাহার রেওয়ায়েতে হারিস ইবনে গয়তলাহ বর্ণনা করিয়াছেন এবং ইকরিমাহ্ তাহার রেওয়াতে হারেস ইবনে কয়েস উল্লেখ করিয়াছেন ইমাম যুহরী (র) বলেন, উভয়েই সত্য বলিয়াছেন, হারিস এর পিতার নাম কয়েস এবং মাতার নাম _ গয়তলাহ্। মুজাহিদ, মিকৃসাম, কাতাদাহ্ রে) ও অন্যান্য তাফসীরকারদের মতেও বিদ্বাপকারীরা মোট পাচ জন ছিল। কিন্তু ইমাম শা'বী বলেন, তাহারা সাতজন ছিল।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।