0০017161715 ৬০ তাফসীরে ইবনে কাছীর উদাহরণ বর্ণনা । নিয়ামতসমূহের বর্ণনা কুরআনে বর্ণিত ঘটনাসমূহ। ইবনে জরীর ও ইবনে আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। ৪৭ 524 সম্পর্কে দ্বিতীয় মত হইল যে, ইহা সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা সাত আয়াত বিশিষ্ট । হযরত আলী, হযরত উমর, ইবনে মসউদ ও হযরত ইবনে আব্বাস (রা) হইতে ইহা বর্ণিত। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, বিসমিল্লাহ হইল সপ্তম আয়াত আর আল্লাহ্ তা'আলা কেবল তোমাদিগকে ইহা দান করিয়াছেন। ইবরাহীম নখয়ী, আব্দুল্লাহ্ ইবনে উবাইদ ইবনে উমাইর ইবনে আবী মুলায়কাহ্, শাহর ইবনে হাওশাব, হাসান্ বসরী ও মুজাহিদ (র) এই কথাই বলিয়াছেন। কাতাদাহ্ (র) বলেন, আমাদের নিকট বলা হইয়াছে যে, 2306-4| ৮১... হইল সুরা ফাতিহা, ইহা ফরয ও নফল সব সালাতের প্রত্যেক রাক'আতে পড়া হইয়া থাকে । ইবনে জরীর (র)ও এইমত গ্রহণ করিয়াছেন এবং একাধিক হাদীস দ্বারা ইহা প্রমাণিত করিয়াছেন তাফসীরের শুরুতে আমরা সূরা ফাতিহার ফযীলত বর্ণনা প্রসংগে আমরা উহার পূর্বেই উল্লেখ করিয়াছি। ইমাম বুখারী (র) এখানে দুইটি হাদীস বর্ণনা করিয়াছেন, (১) তিনি বলেন, মুহাম্মদ ইবনে .বাশৃশার (রে) .... আবু সায়ীদ ইবনে মুআল্যাহ হইতে বর্ণিত তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সো) আমার নিকট দিয়া যাইতেছিলেন। আর আমি তখন সালাত আদায় করিতেছিলাম তিনি আমাকে ডাক দিলেন কিন্তু আমি সালাত শেষ না করিয়া আসিলাম না। অতঃপর আমি তাহার নিকট আসিলে তিনি বলিলেন, তুমি তখন আসিলে না কেন? আমি, বলিলাম, আমি তখন সালাত পড়িতেছিলাম তিনি বলিলেন, আল্লাহ তা'আলা কি বলেন নাই? 3531421- 24153 12:42 এ [2:৯৭ [2:21 “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্ ও তাহার রাসুলের ডাকের জওয়াব দান কর যখন তিনি তোমাদিগকে আহ্বান করেন” । অতঃপর তিনি বলিলেন, মসজিদ হইতে বাহির হইবার পূর্বে কুরআনের সর্বাধিক বড় সুরা কি আমি তোমাকে শিক্ষা দিব না অতঃপর তিনি মসজিদ হইতে বাহির হইতে লাগিলেন। আমি তাহাকে তাহার কথা স্মরণ করাইয়া দিলাম । তখন তিনি বলিলেন, আলহামদুলিল্লাহ্ হইল, “সাবউল মাসানী" এবং মহান কুরআন যাহা আমাকে দান করা হইয়াছে । (২) ইমাম বুখারী রে) বলেন, আদম (র) .... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সো) ইরশাদ করিয়াছেন, উম্মুল কুরআন হইল 'সাবউল মাসাশী' সাতটি আয়াত যাহা বারবার পড়া হয়) ও মহান কুরআন । উল্লেখিত হাদীস ছারা ইহাই প্রমাণিত হইল যে, ₹৫: 1; ১০০1৩ ৫5 ১০ দ্বারা সূরা ফাতিহাকে বুঝান হইয়াছে। তবে দীর্ঘ সাতটি সূরাকে এ3 23081 (24 বলা ইহার
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।