0০017161715 ৫১৬ তাফসীরে ইবনে কাছীর আ'মাস (র) বলেন,....শাহর ইবন হাওশাব রে) হইতে বর্ণিত তিনি বলেন, একবার এক ব্যক্তি হযরত উবাদাহ ইবনে সামিত (রা)-এর নিকট আসিয়া বলিল, আমি যেই প্রশ্ন আপনার নিকট করিতেছি আপনি উহার উত্তর দিন.। আচ্ছা, বলুন তো, এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত, সাওম, সদকা, হজ্জ সম্পাদন করে এবং তাহার প্রশংসা করা হউক উহাও সে পছন্দ করে? হযরত উবাদাহ ইবনে সামেত (রা) বলেন, তাহার সকল আমল ব্যর্থ হইয়াছে। আন্নাহ তা'আলা বলেন, আমি শরীক হইতে মুক্ত যদি কেহ আমার অন্য কাহাকেও শরীক স্থির করে তবে তাহার সকল ইবাদত বন্দেগী যেন তাহারই জন্য করে। উহা তো আমার কোন প্রয়োজন নাই। ইমাম আহমদ (€র) বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর... আবু সায়ীদ (র) হইতে বর্ণনা করেন, আমরা পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সা)-এর নিকট আসিতাম এবং তাহার কাছে রাত যাপন করিতাম। তাহার কোন প্রয়োজন হইলে তিনি সেই কাজে প্রেরণ করিতেন। এই ধরনের লোকের সংখ্যা অনেক হইত । একবার আমরা রাত্রে পরস্পর কথা বলিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ আমাদের নিকট আগমন করিলেন । অতঃপর তিনি বলিলেন, তোমরা পরম্পর কি কথা বলিতেছ? আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আন্াহ্র নিকট তওবা করিয়াছি, আমরা দজ্জালের আলোচনা করিতেছিলাম। এবং উহার কারণে আমরা ভীত সন্ত্রস্ত । তিনি বলিলেন উহা অপেক্ষা অধিক বিভীষিকাপূর্ণ বিষয়ের কথা কি আমি তোমাদিগকে বলিয়া দিব না? আমরা বলিলাম জী হা, অবশ্যই বলুন। তিনি বলিলেন, উহা হইল শিরকে খফী (গোপন শিরক) অর্থাৎ অন্য লোককে দেখাইবার জন্য কাহারও সালাত পড়। ইমাম আহমদ (র) বলেন, আবৃণনযর (র)....ইবনে গানাম হইতে বর্ণিত যে একবার আমিও আবুদ-দারদা ছাবিয়ার মসজিদে প্রবেশ করিলাম । সেখানে হযরত উবাদহ ইবনে সামেতের সহিত আমাদের সাক্ষাৎ ঘটিল। তিনি তাহার বাম হাতে আমার ভান হাত এবং তাহার ডান হাতে আবূ দরদার বাম হাত ধরিয়া চলিতে লাগিলেন এবং আমরা পরস্পর কথা বলিতে লাগিলাম। এমন সময় উবাইদাহ ইবনে সামেত (র) বলিলেন তোমাদের মধ্যের একজন কিংবা উভয়ই যদি দীর্ঘ দিন জীবিত থাকে তবে কুরআনের কারীদের মধ্য হইতে সম্ভবত এমন লোক দেখিতে পাইবে যে উহার হালালকে হালাল মনে করিয়াছে এবং হারামকে হারাম মনে করিয়াছে এবং যে উহার প্রত্যেকটি হুকুমকে সঠিক ও সংগত স্থানে রাখিয়াছে তোমাদের সমাজে তাহার মর্যাদা একটি মৃত গাধার মাথা অপেক্ষা অধিক হইবে না। ইবনে গানাম রে) বলেন, এই আলোচনা করিতেছিলাম এমন সময় সাদ্দাদ ইবনে আওস (র) ও আওফ ইবনে মালেক (র) তথায় উপস্থিত হইলেন এবং আমাদের নিকট বসিলেন। সাদ্দাদ ইবনে আওস (র) বলিলেন, হে লোক সকল! যে বিষয়টি আমি তোমাদের পক্ষে সর্বপেক্ষা
— পৃষ্ঠা ৫১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।