Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা আল-কাহাফ ৫০৫ রাখিয়া গিয়াছিল। অতঃপর তাহারা উহা ছিদ্র করিয়া বাহির হইয়া পড়িবে । তাহারা সমস্ত নদ-নদীর পানি পান করিয়া শেষ করিবে এবং মানুষ তাহাদের ভয়ে কিন্পায় আশ্রয় গ্রহণ করিবে । তাহারা আসমানের দিকে তীর নিক্ষেপ করিবে এবং এমনি অবস্থায় উহা প্রত্যাবর্তন করিবে যেন উহা রক্ত মিশ্রিত রহিয়াছে। তখন তাহারা বলিবে আমরা পৃথিবীকে জয় করিয়া আসমানও বিজয় করিয়াছি । অতঃপর তাহাদের ঘাড়ে ফৌড়া বাহির হইবে এবং সকলেই মৃত্যু বরণ করিবে । রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, আল্লাহর কসম, যাহার হাতে মুহাম্মদ (সা) এর প্রাণ পৃথিবীর জীব-জন্তু উহা ভক্ষণ করিবে এবং খুব হষ্ট পুষ্ট হইবে এবং আল্লাহর খুব শোকর করিবে । ইমাম আহমদ রে)....কাতাদাহ (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম ইবনে মাজাহ রে)....কাতাদাহ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র)....কাতাদাহ (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়া বলেন, হাদীসটি গরীব। এইূত্র ব্যতিত অন্য কোন সুত্রে ইহা বর্ণিত নহে। হাদীসের সনদটি বিশুদ্ধ অবশ্য উহার মতন মুনকার। কারণ, আয়াত দ্বারা প্রকাশ, ইয়াজুজ মাজুজ না তো প্রচীরের উপর আরোহণ করিতে সক্ষম হইবে এবং প্রাটীরটি অত্যধিক মযবুত দৃঢ় হইবার কারণে উহাতে ছিদ্র করিতেও সক্ষম হইবে না। কিন্তু কা'ব আহবার হইতে বর্ণিত, ইয়াজুজ মাজুজ প্রাচীরের নিকট আসিয়া উহাতে ছিদ্র করিবার চেষ্টা করিত থাকে এমন কি উহাতে ছিদ্ব হইতে অতি সামান্য পরিমাণ অবশিষ্ট থাকে । অতঃপর তাহারা বলেন চল ফিরিয়া যাই আগামী কল্য আসিয়া ভেদ করিয়া ফেলিব। কিন্তু দ্বিতীয় দিন আসিয়া তাহারা দেখে যে, উহা পূর্বের মত হইয়া আছে। অতঃপর তাহারা পুনরায় আবার ছিদ্র করিতে থাকে এবং অতি সামান্য পরিমাণ অবশিষ্ট থাকিতে তাহারা ঠিক সেই কথা বলে যাহা প্রথম দিন বলিয়াছিল। অতঃপর তাহারা পর দিন আসিয়াও দেখে যে উহা পূর্বের ন্যায় মযবুত হইয়া আছে। এইভাবে ছিদ্র করিতে করিতে শেষ দিন তাহারা বলিবে আগামী কাল ইনশাআল্লাহ উহা ছিদ্র করিয়া ফেলিব। পরদিন তাহারা আসিয়া দেখিবে প্রাচারটি যেমন রাখিয়া গিয়াছিল তেমনি রহিয়াছে । অতএব সেইদিন তাহারা উহা ছিদ্র করিয়া বাহির হইয়া আসিবে। হযরত আবু হুরায়রা (রা) সম্ভবত কা'ৰ আহবার হইতেই উদ্ধৃত রেওয়ায়েতটি শ্রবণ করিয়াছেন এবং পরে তিনি অন্যের নিকট বর্ণনা করিয়াছেন। পরবর্তাঁ কালে কোন রাবী উহাকে মারফু হাদীস ধারণা করিয়া রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন বলিয়াছেন উল্লেখ করিয়াছেন 711 £ 411 প্রকাশ থাকে যে, হযরত আবু হুরায়রা (র) অনেক সময়, কা*ব আহবারের নিকট বসিতেন এবং তাহার নিকট হইতে অনেক কথা শ্রবণ করিতেন। ইবৃন কাছীর__৬৪ (৬ষ্ট)

— পৃষ্ঠা ৫০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।