Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা আল-কাহাফ ৫০৩ ১? 5) আমি তোমাদের ও তাহাদের মাঝে সুদৃঢ় প্রাচীর নির্মাণ করিয়া দিব। তোমরা আমাকে লোহার পাত আনিয়া দাও। :: শব্দটি $১:* এর বহুবচন অর্থ, লোহার পাত। হযরত ইবনে আব্বাস, মুজাহিদ ও কাতাদাহ (র) এই অর্থ বর্ণনা করিয়াছেন। লোহার এই টুকরা ইটের মত হয় এবং দামেক্কের এক কিনতার পরিমাণ কিংবা উহা দিদা রান ০2৯০০। ০2৫9০ 3 ৮২৯ যুলকারনাইন লোহার ইটকে একের উপর এক রাখিয়া যখন দৈর্ঘপ্রস্থে দুই পাহাড়ের মাথা সমান করিলেন (দৈর্ঘ প্রস্থ সম্পর্কে উলামায়ে কিরাম একাধিক মত প্রকাশ করিয়াছেন) তখন তিনি বলিলেন ৬৪ তোমরা চতুর্দিক হইতে ফুঁকাইতে থাক এমন কি উহা যেন সম্পূর্ণ আগুনে পরিণত হয়। যখন লোহার প্রাচীর আগুনের অংগারে পরিণত হইল তখন তিনি বলিলেন ৮751 33 4:12 ₹০%| তোমরা গলিত তামা লইয়া আস আমি চতুর্দিক হইতে উহার উপর ঢালিয়া দিব। ইবনে আব্বাস (র) মুজাহিদ ও কাতাদ্রাহ (র) বলেন %৮3 3 অর্থ তামা । কেহ কেহ বলেন, গলিত তামা ৯৪1 2:21112দ আর “তাহার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করিলাম” আয়াতটি দ্বিতীয় মতের সমর্থন করে। গলিত তামা ঢালিয়া দেওয়ার পর যখন উহা ঠাণ্ডা হইয়া গেল তখন উহা সুদৃঢ় প্রাচীরে পরিণত হইল এবং সজ্জিত চাদরের ন্যায় মনে হইতে লাগিল। ইবনে জরীর (র) বলেন, বিশ্র ইবনে ইয়ামীদ....কাতাদা হইতে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্াহ (সা) কে বলিল, হে আন্রাহর রাসূল! আমি ইয়াজুজ মাজুজের প্রাচীর দেখিয়াছি । রাসূলুল্লাহ (সা) বলিলেন, বলতো উহা কেমন? সে বলিল, নকশা করা চাদরের ন্যায় । উহাতে লাল কালো নকশা রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন, ঠিক দেখিয়াছ হাদীসটি মুরসাল পদ্ধতিতে বর্ণিত । একবার খলীফা ওয়াসিক তার রাজত্বকালে বহু সাজ-সরঞ্জাম দিয়া একটি সেনাবাহিনীসহ তাহার মন্ত্রী পরিষদের কয়েকজনকে প্রাচীরের খবর লইতে প্রেরণ করিলেন যেন তাহারা প্রত্যাবর্তন করিয়া তাহার নিকট উহার সঠিক তত্ব জানাইতে পারে। তাহারা রওয়ানা হইলেন এবং শহরের পর শহর দেশের পর দেশ অতিক্রম করিয়া প্রাচীরের নিকট পৌছলেন। এবং লোহা তামা দ্বারা নির্মিত প্রাচীরটি দেখিতে পাইলেন। তাহারা বর্ণনা করিয়াছে যে তাহারা প্রাচীরের একটি মস্ত বড় দরজা এবং উহাতে বিরাট একটি তালা ঝুলিতে দেখিয়াছে। প্রাচীরে ব্যবহৃত ইটের অবশিষ্ট ইট একটি বুরুজের মধ্যে রহিয়াছে। তথায় পাহারার জন্য একটি চৌকিও আছে। প্রাচীরটি অতিশয় উঁচু । কোন উপায়েই উহার উপর আরোহণ করা সম্ভব নহে। আর সেই সকল পাহাড়ে আরোহণ করাও সম্ভব নহে যাহা প্রাচীরের উভয় পার্থ দূর দূরান্ত পর্যন্ত অবস্থিত । ইহা ছাড়া তারা আরো বহু আশ্চার্যজনক দৃশ্য দেখিতে পাইলেন । এই দৃশ্য দেখিয়া তাহারা দুই বৎসর পর দেশে প্রত্যাবর্তন করেন ।

— পৃষ্ঠা ৫০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।