0০017161715 সূরা আল-কাহাফ ৫০১ ৯৪. ডাহারা বলিল হে যুলকারনাইন ! ইয়াজুজ-মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিতেছে; আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদিগের ও উহাদিগের মধ্যে এক প্রাচীর গড়িয়া দিবে? | ৯৫. সে বলিল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়াছেন, তাহাই উৎকৃষ্ট ; সুতরাং তোমরা আমাকে শ্রম ছারা সাহায্য কর। আমি তোমাদিগের ও উহাদিগের মধ্যস্থলে এক মযবুত প্রাচীর গড়িয়া দিব । ৯৬. তোমরা আমার নিকট লৌহ পিন্ডসমূহ আনয়ন কর অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হইয়া যখন লৌহ্স্তূপ দুই পর্বতের সমান হইল । তখন সে বলিল, তোমরা হাপরে দম দিতে থাক । যখন উহা অগ্নিবৎ উত্তপ্ত হইল তখন সে বলিল তোমরা গলিত তায্র আনয়ন কর, আমি উহা ঢালিয়া দেই উহার উপর। তাফসীর £ আল্লাহ তাআলা ইরশাদ করেন, যুলকারনাইন সূর্যোদয়ের স্থান ভ্রমণ শেষ করিয়া অন্য এক পথ ধরিয়া চলিতে লাগিলেন এবং অবশেষে প্রাচীরের ন্যায় দুইটি পাহাড়ের নিকট পৌছিলেন। দুই পাহাড়ের মাঝে একটি গিরীপথ ছিল এই গিরীপথের মাধ্যমেই ইয়াজুজ মাজুজ তুরকিস্তানে প্রবেশ করিত । তাহারা সেখানে নানা প্রকার অশান্তি সৃষ্টি করিত। ক্ষেত খামার জীবজন্তু ও ধ্বংস করিত এবং মানুষকে হত্যা করিত । বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়েত দ্বারা প্রমাণিত তাহারা মানুষেরই একটি বিশেষ গোষ্ঠী । ইরশাদ হইয়াছে, কিয়ামত দিবসে আল্লাহ তা*আলা বলিবেন, হে আদম! তিনি বলিবেন, হে আমার প্রতিপালক, আমি হাধির। আমি উপস্থিত। তখন আল্লাহ তা'আলা বলিবেন, দোযখের অংশ আপনি পৃথক করিয়া রাখুন। তিনি বলিবেন, দোযখের অংশ কি পরিমাণ? তিনি বলিলেন প্রত্যেক হাজারে নয়শত নিরানব্বই তো দোযখে প্রবেশ করিবে এবং একজন বেহেশতে । এই সময় আতঙ্কগ্রস্ত শিশু বৃদ্ধ হইবে এবং গর্ভবর্তী নারীর গর্ভপাত ঘটিবে। অতঃপর রাসূলুল্লাহ. (সা) বলিলেন তোমাদের মধ্যে দুই সম্প্রদায় আছে তাহারা যেই দিকে থাকিবে তাহাদের সংখ্যাই হইবে অধিক। অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ। আল্লামা নববী (র) মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে বর্ণনা করিয়াছেন। হযরত আদম (আ) এ ধাতু হইতে দুই এক ফোটা ধাতু মাটিতে মিশ্রিত হইয়াছিল উহা দ্বারাই ইয়াজুজ মাজুজ সৃষ্টি হইয়াছে। এই বর্ণনানুসারে বুঝা যায় যে, ইয়াজুজ মাজুজ হযরত আদম (আ) এর ধাতু হইতে তো সৃষ্টি হইয়াছে কিন্তু হযরত হাওয়া (আ)-এর গর্ভে জন্ম গ্রহণ করে নাই । এই বর্ণনাটির পক্ষে আকলী কিংবা নকলী কোন যুক্তি প্রমাণ নাই। কোন কোন আহলে কিতাব এই প্রসঙ্গে যাহা কিছু বর্ণনা করিয়া থাকে উহার উপর বিশ্বাস করা যায় না।
— পৃষ্ঠা ৪৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।