Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৯২ তাফসীরে ইবনে কাছীর ইবনে জরীর (র) তাহার তাফসীর গ্রন্থে এই আয়াত প্রসংগে এবং উমাভী তাহার যুদ্ধ অধ্যায়ে উকবাহ ইবনে আমের হইতে একটি দুর্বল হাদীস বর্ণনা করিয়াছেন। একবার ইয়াহুদীদের একটি দল রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করিল। রাসূলুল্লাহ (সা) তাহাদের আসিবার পরই তাহাদের আগমনের উদ্দেশ্য বলিয়া দিলেন। অতঃপর তিনি বলিলেন, তিনি রূমের একজন যুবক ছিলেন। আলেকজান্দরিয়া শহর তিনিই নির্মাণ করিয়েছেন। একজন ফিরিশ্তা তাহাকে আসমান পর্যন্ত উঠাইয়া লইলেন অতঃপর তাহাকে প্রাচীর পর্যন্ত পৌছাইয়া দিল। সেখানে তিনি এমন এক কওমকে দেখিতে পাইলেন যাহাদের মুখমন্ডল কুকুরের মত ছিল । হাদীসটি দীর্ঘ ও মুনকার %%, “মারফৃ"* হওয়া ঠিক নহে। অধিকাংশের মতে ইহা ইসরাঈলী রেওয়ায়েত । কিন্তু আশ্চার্ষের বিষয় যে, আবু যুরআহ (র)-এর ন্যায় প্রখ্যাত মুহাদ্দিস তিনি স্বীয় “দালায়েলুন্‌ নবুয়ত” নামক গ্রন্থে দীর্ঘ হাদীসটি বর্ণনা করিয়াছেন। রেওয়ায়েতটির মধ্যে যুলকারনাইনকে রূমের অধিবাসী বলা হইয়াছে। কিন্তু ইহাও ঠিক নহে। প্রকৃতপক্ষে দ্বিতীয় ইস্কান্দার ছিলেন রূমের অধিবাসী । তিনি “কাইলীস “মাকদুনী” এর পুত্র ছিলেন যাহার দ্বারা রূমের ইতিহাসের ভিত্তি রচিত হইয়াছে। আর প্রথম ইস্কান্দার তিনি হযরত ইবরাহীম (আ) যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে তখন উহার সহিত তাওয়াফ করিয়াছিলেন, তাহার প্রতি ঈমান আনিয়াছিলেন এবং তাহার অনুসরণ করিয়াছিলেন । হযরত খিযির আ) তাহার উজীর ছিলেন। এবং দ্বিতীয় ইস্কান্দার তিনি ছিলেন ইস্কান্দার ইবনে কাইলীস মাকদুনী। গ্বীকের অধিবাসী এবং তাহার উজীর ছিলেন প্রখ্যাত দার্শনিক এরিস্টটল £21 4111) তিনি হযরত ঈসা (আ) এর প্রায় তিনশত বৎসর পূর্বে ছিলেন। পবিত্র কুরআনে যাহার কথা উল্লেখ করা হইয়াছে তিনি হযরত ইবরাহীম (আ)-এর যুগের ছিলেন যেমন আযরাকী (র) ও অন্যানরা বর্ণনা করিয়াছেন । তিনি হযরত ইবরাহীম (আ)-এর সহিত বাইতুন্রাহ শরীফের তাওয়াফ করিয়াছেন। আর আল্লাহর নামে অনেক সদকা খয়রাতও করিয়াছেন। আমার “আল বিদায়াহ-অননিহায়াহ” গ্রন্থে উহার অনেক ঘটনা বর্ণনা করিয়াছি। ওহব ইবনে মুনাব্বাহ রে) বলেন, যুলকারনাইন বাদশাহ ছিলেন তাহাকে * যুলকারনাইন (দুই শিংবিশিষ্ট) এই কারণে বলা হইত যে, তিনি মাথার দুইপার্শে দুইটি তামারপাত ছিল। কোন আহলে কিতাবের মতে তিনি রূম ও পারস্যের বাদশাহ ছিলেন। এই কারণে তাহাকে যুলকারনাইন বলা হইত। কেহ কেহ বলেন, তাহার মাথায় শিং সাদৃশ্য বস্তু ছিল। সুফিয়ান সাওরী (র)....আবুূ তুফাইল (রো) হইতে বর্ণিত, একবার হযরত আলী (রা) এর নিকট যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, তিনি আল্লাহর একজন অনুগত বান্দা ছিলেন, তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করিলে তাহারা তাহার বিরোধী হইয়া গেল এবং তাহার মাথার, ণ)

— পৃষ্ঠা ৪৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।