Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ 519
📝 Text 📖 PDF

0০017161715 ৪৮০ তাফসীরে ইবনে কাছীর হযরত মুসা (আ) মনে মনে ধারণা করিয়াছিলেন, যে তাহার তুলনায় অধিক বড়' আলেম আর কেহ নাই। এই কারণেই আল্লাহ তা'আলা-হযরত খিযির (আ)-এর সহিত সাক্ষাৎ করিবার নির্দেশ দিয়াছিলেন। অতঃপর রাবী পূর্ণ হাদীস বর্ণনা করেন। নৌকা ঘটনা । (38375 06 8257595889 5851009102৭ £ ন উঠ তোরা 914) ৬৮৪ ৩৪৯ ৩২৪০ এ 42 $ 22863 05 ৬৩$)০510৩ &) ৫46১5455454 ১৫৫৬51% * 0 (৮) ০01 -০৯৪ ৭১. অতঃপর উভয়ে চলিতে লাগিল, পরে যখন উহারা নৌকায় আরোহণ করিল তখন সে উহা বিদীর্ণ করিয়া দিল। মুসা বলিল, 'আপনি কি আরোহীদিগকে নিমজ্জিত করিয়া দিবার জন্য উহা বিদীর্ণ করিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করিলেন । ৭২. সে বলিল “আমি কি বলি নাই যে, আপনি আমার সংগে কিছুতেই ধৈর্যধারণ করিতে পারিবেন না? ৭৩. মূসা বলিল, “আমার ভুলের জন্য আমাকে অপরাধী করিবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করিবেন না। তাফসীর £ উপরোক্ত আয়াতে আন্মাহ তা'আলা ইরশাদ করেন, হযরত মুসা ও খিষির (আ) যখন এক মত হইলেন এবং হযরত খিযির (আ) এই শর্ত করিলেন যে, যদি তিনি তাহার কোন কাজ অছসন্দ করেন তবে যাবৎ না তিনি নিজেই উহার তাৎপর্য বর্ণনা করিবেন তিনি কোন প্রশ্ন করিবেন না। হযরত মুসা (আ) ইহা মানিয়া লইলেন। তাহারা উভয়ই নৌকায় আরোহণ করিলেন । পূর্বেই ইহা বর্ণিত হইয়াছে যে, তাহারা কিভাবে নৌকায় আরোহণ করিলেন । নৌকার আরোহীরা হযরত খিষিরকে চিনিতে পারিয়া কোন ভাড়া ছাড়াই হযরত খিযিরের সম্মানার্থে তাহাদিগকে নৌকায় উঠাইয়াছিলেন। নৌকা যখন গভীর সমুদ্রে পৌছাইয়া ছিল তখন হযরত খিযির উহার একটি তক্তা খুলিয়া নৌকাটিকে ছিদ্র করিয়া দিলেন। হযরত মূসা (আ) আর তখন ধৈর্যধারণ করিতে পারিলেন না। অমনি ইহার প্রতিবাদ করিয়া বলিয়া উঠিলেন,

— Page 478 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.