Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা আল্‌-কাহাফ ৪৭৯ ০, এবং কোন বিষয় আমি আপনার আদেশ অমান্য করিব না। এই কথার পর হযরত খিষির তাহার প্রতি এই শর্ত আরোপ করিলেন,?১- 25075 95 5 95005 7১ 1৬৬৯1 ০৪৯ 1” তিনি বলিলেন, যদি আমার সহিত আপনি থাকিতে চাহেন, তৰে কোন বিষয় সম্পর্কে প্রথমেই জিজ্ঞাসা করিবেন না, যাবৎ না আমি নিজেই আপনাকে বলিব। ইবনে জবীর (র) বলেন, হুমাইদ ইবনে জুবাইর রে)....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত মুসা (আ) আল্লাহ তা'আলার নিকট জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রতিপালক! আপনার কোন বান্দা আপনার সর্বাধিক প্রিয়? তিনি বলিলেন, “যেই ব্যক্তি আমাকে স্মরণ করে এবং আমাকে ভুলিয়া যায় না।” “যেই ব্যক্তি ন্যায়ের সহিত বিচার করে এবং প্রবৃত্তির অনুসরণ করে না।” তিনি আবারও জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রতিপালক! আপনার বান্দাদের মধ্যে কোন ব্যক্তি সর্বাপেক্ষা বড় আলেম? তিনি বলিলেন, যেই ব্যক্তি আলেম হইয়াও এই আশায় ইলম অনেষণ করিতে থাকে, সম্ভবতঃ সে এমন কোন কথা শিক্ষা করিতে পারিবে যাহার সাহায্যে সে হেদায়াত লাভ করিতে কিংবা গুমরাহী হইতে রক্ষা পাইবে । তিনি আরো জিজ্ঞাসা করিলেন, পৃথিবীতে এমনকি কেহ আছে যে আমার তুলনায় অধিক বড় আলেম? তিনি বলিলেন, "হাঁ । হযরত মুসা জিজ্ঞাসা করিলেন সেই ব্যক্তি কে? আল্লাহ বলিলেন, “তিনি হইলেন খিযির। তিনি বলিলেন, কোথায় আমি তাহাকে খুঁজিব? তিনি বলিলেন সমুদ্রকূলে একটি পাথরের নিকট, যেইখানে মাছ হারাইয়া যাইবে । হযরত মূসা (আ) উক্ত আলেমকে খুঁজিতে খুঁজিতে সেই পাথরের নিকট উপস্থিত হইলেন এবং তাহাদের উভয়ই একে অপরকে সালাম করিলেন । হযরত মুসা (আ) তাহাকে বলিলেন, আমি আপনার সংগী হইতে চাই। তিনি বলিলেন, আপনি আমার সংগে ধৈর্যধারণ করিয়া থাকিতে পারিবেন না। তিনি বলিলেন, হা পারিব। হযরত খিযির বলিলেন; যদি আপনি সংগে থাকিতে চাহেন, ত তবে (৫১ এ ৬১-১ ০৫৯ [৮১৩০ ৮4০০১ 9 যাবৎ না আমি নিজেই আপনাকে বলিব, আর্পনি আমাকে 'কোন প্রশ্ন করিবেন না। অতঃপর তাহারা উভয়-ই সমুদ্রকূলে চলিতে লাগিলেন এমনকি তাহারা সমুদ্রের সংগমস্থলে পৌছলেন এবং এইখানে সবচাইতে বেশী পানি ছিল। তখন আল্লাহ তাআলা একটি পাখি প্রেরণ করিলেন। পাখীটি তাহার ঠোট দ্বারা কিছু পানি পান করিল। তখন হযরত খিযির হযরত মুসা (আ) কে বলিলেন, পাখীটি পানি হইতে কতটুকু পানি কম করিয়াছে। হযরত মুসা বলিলেন, কিছুই তো কম করে নাই। হযরত খিষির বলিলেন, হে মুসা! আপনার ও আমার ইলমের পরিমাণ আল্লাহর ইলমের মুকাবিলায় ঠিক ততটুকু, যতটুকু পানি এই পাখিটি এই পানি হইতে পান করিয়াছে ।

— পৃষ্ঠা ৪৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।