Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা আল্-কাহাফ ৪৭৫ আমি ইচ্ছা করিলাম যে তাহাদের পালনকর্তা তাহাদিগকে পবিভ্রতায় তাহার চাইতে উত্তম এবং ভালবাসায় তাহার চাইতে ঘনিষ্ঠতর সন্তান দান করিলেন । আর প্রাচীরটি ছিল শহরের দুইজন এতীমের, উহার নীচে তাহাদের ধনভান্ডার রহিয়াছে। তাহাদের পিতা ছিলেন একজন সৎব্যক্তি। আপনার প্রতিপালকের ইচ্ছা যে, তাহারা যৌবনে পদার্পণ করিবার পর তাহাদের এই ধনভান্ডার বাহির করুক । ইহা হইল আপনার প্রতিপালকের পক্ষ হইতে বিশেষ অনুধহ। ইহা আমি স্বেচ্ছায় করি নাই। (-:-০45৮৮$-০505 4290 এ.) ইহা হইল উহার তাৎপর্য যাহার উপর আপনি ধৈর্যধারণ করিতে পারেন নাই। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, তাহাদের ধন-ভান্ডার ইলম ব্যতিত কিছু নহে। আওফী রে) হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন হযরত মুসা (আ) ও তাহার কওম যখন মিসরের কর্তৃত্ব লাভ করিলেন এবং তাহার কওম মিসরে সঠিক ভাবে বসবাস করিতে লাগিল। তখন হযরত মুসা (আ) কে আল্লাহ্র পক্ষ হইতে আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করাইয়া বনী ইসরাঈলকে উপদেশ দিতে হুকুম করা হইল। অতএব একদিন তিনি তাহাদিগকে নসীহত. করিতে দন্ডায়মান হইলেন, তাহাদের প্রতি আল্লাহর যে অসংখ্য নিয়ামত বর্ষিত হইয়াছে তিনি উহা স্মরণ করাইয়া দিলেন । ফির'আউনও ফির'আউনের বংশধর হইতে মুক্তিদান করিয়াছেন এবং তাহাদের শক্রকে ধ্বংস করিয়া তাহাদিগকে যে মিসরে আবাদ করিয়াছেন তাহাও তাহাদিগকে স্মরণ করাইয়া দিলেন। তিনি ইহাও বলিলেন যে, তোমাদের নবীর সহিত আল্লাহ্‌ কথা বলিয়াছেন। তিনি আমাকে মনোনিত করিয়াছেন ৷ আমার প্রতি তিনি প্রেম ও ভালবাসা অবতীর্ণ করিয়াছেন। তোমরা আল্লাহর নিকট যাহাই প্রার্থনা করিয়াছ উহা তিনি দান করিয়াছেন। তোমাদের নবীই সারা বিশ্ববাসীর মধ্যে শ্রেষ্ঠ এবং তোমরাই তাওরাত পাঠ করিয়া থাক। মোটকথা, হযরত মূসা (আ) তাহাদিগকে যাবতীয় নিয়ামত স্মরণ করাইয়া দিলেন। তখন বনী ইসরাঈলের এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র নবী । আপনি যাহা বলিয়াছেন, আমরা উহা বুঝিতে পারিয়াছি। আচ্ছা, সারা বিশ্বে আপনার তুলনায় অধিক বড় আলেম কি কেহ আছেন? তিনি বলিলেন, না। অতঃপর আল্লাহ তা'আলা হযরত জিবরীল (আ) কে হযরত মুসা আ)-এর নিকট প্রেরণ করিলেন। তিনি বলিলেন আল্লাহ ইরশাদ করেন, তৃমি কি জান যে আমি আমার ইলম, কাহাকে কাহাকে দান করি? _সমুদ্রকূলে একজন লোক আছে যে তোমার তুলনায় অধিক বড় আলেম । তুমি সমুদ্রকূলে একটি মাছ পাইবে উহা ধরিয়া তোমার যুবক সাথীর নিকট দাও । এবং সমুদ্রকূলে চলিতে থাক। যেইখানে মাছটির কথা ভুলিয়া যাইবে সেই খানেই তুমি সেই নেক বান্দাকে পাইবে । হযরত মুসা সফর শুরু করিলেন। সফর করিতে করিতে যখন তিনি ক্লান্ত হইয়া পড়িলেন, তখন যুবকের নিকট মাছের কথা জিজ্ঞাসা করিলেন । তিনি বলিলেন,

— পৃষ্ঠা ৪৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।