0০017161715 ৪৭২ | তাফসীরে ইবনে কাছীর বলিল, হে আবু আব্বাস! কা'ব এর স্ত্রীর পুত্র “নাওফ' কা'ব হইতে বর্ণনা করে যে অত্র আয়াতে যেই “মুসা' এর উল্লেখ করা হইয়াছে তিনি মূসা ইবন মীশা ছিলেন। সায়ীদ (র) বলেন, তখন হযরত ইবনে আব্বাস (রা) বলিলেন, হে সায়ীদ এই নাওফ কি এইকথা বলিয়াছে? আমি বলিলাম জী হা । আমি নিজেই তাহাকে বলিতে শুনিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি নিজেই শুনিয়াছ? আমি বলিলাম জী হাঁ। তখন তিনি বলিলেন, নাওফ মিথ্যা বলিয়াছে। অতঃপর তিনি বলিলেন, উবাই ইবন কা'ব রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিয়াছেন একবার বনী ইসরাঈলের প্রতি প্রেরিত নবী হযরত মূসা (আ) আল্লাহর নিকট প্রার্থনা করিলেন, হে আমার প্রতিপালক । আপনার বান্দাদের মধ্যে আমার তুলনায় অধিক বড় আলেম কেহ থাকিলে আমাকে জানাইয়া দিন। তখন আন্মাহ বলিলেন, হা তোমার তুলনায়ও অধিক বড় আলেম আছেন। অতঃপর তাহার পরিচয় দান করিয়া তাহার সহিত সাক্ষাতের অনুমতি দান করিলেন। হযরত মূসা আ) একজন যুবক সাথীসহ তাহার সহিত সাক্ষাতের জন্য বাহির হইয়া পড়িলেন। এবং একটি লবণাক্ত মাছও সংগে লইয়া গেলেন। তাহাকে বলা হইল, যেই স্থানে মাছটি জীবিত হইবে সেই খানেই সেই আলেমের সহিত সাক্ষাৎ ঘটিবে এবং তোমার উদ্দেশ্য সফল হইবে । হযরত মুসা (আ) তাহার যুবক সাথী ও মাছ লইয়া চলিতে চলিতে ক্লান্ত হইয়া পড়িলেন এবং একটি পাথর ও পানির নিকট আশ্রয় লইলেন। এই পানি ছিল সঞ্জীবনী পানি যেই ব্যক্তি উহা হইতে পান করিবে সে চিরজীবি এবং যে কোন মৃতকে এই পানি স্পর্শ করিবে সে জীবিত হইবে। যখন তাহারা এ স্থানে অবতীর্ণ হইলেন এবং মাছকে পানি স্পর্শ করিল মাছটি জীবিত হইল এবং সুড়ঙ্গ করিয়া সমুদ্রে চলিয়া গেল। হযরত মুসা আ) ও তাহার সংগী যখন উক্ত স্থানটি অতিক্রম করিয়া চলিম্া গেলেন হযরত মূসা বলিলেন, আমাদের নাস্তা হাযির কর। এই সফরে আমাদের বড়ই ক্লান্তি হইয়াছে। যুবক বলিল, আপনি কি লক্ষ্য করেন নাই যে আমরা যখন এ পাথরটির নিকট বিশ্রাম করিতেছিলাম তখন মাছের কথা বলিতে ভুলিয়াছি এবং শয়তানই আপনার নিকট উহা বলিতে ভুলাইয়া দিয়াছে । মাছটি আশসার্যজনকভাবে সুদ স্বীয় পথ করিয়া লইয়াছে। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, হযরত মূসা (আ) সেখানে ফিরিয়া সেই পাথরের নিকট আসিলেন তখন কাপড়ে আবৃত একজন লোক দেখিতে পাইলেন তিনি তাহাকে সালাম করিলেন, তিনি ও সালামের উত্তর দিলেন। অতঃপর হযরত মূসা (আ) কে তিনি জিজ্ঞাসা করিলেন, কি উদ্দেশ্যে এখানে আপনার আগমন ঘটিয়াছে। আপনার কওমের নিকট আপনার বড় গুরুতৃপূর্ণ কাজ রহিয়াছে। তিনি বলিলেন, আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান দান করিয়াছেন আমি উহা হইতে কিছু শিক্ষা করিবার জন্য আসিয়াছি। তিনি বলিলেন, আপনি আমার সহিত ধৈর্যধারণ করিয়া থাকিতে পারিবেন না। তিনি কিছু গায়েবী ইলম জানিতেন। হযরত মূসা (অ.) বলিলেন, হী, আমি ধৈর্যধারণ করিয়া থাকিতে পারিব। পপি কটি 2 চিতা তিনি বলিলেন, ০ 42:102412 ১ 7 ৪১৫ যেই বিষয় সম্পর্কে আমার
— পৃষ্ঠা ৪৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।